পেলে খুশি হবেন নেইমার তার রেকর্ড ভাঙলে

স্পোর্টস ডেস্ক
১৮ জুন ২০২১, ১৬:৫৭আপডেট : ১৮ জুন ২০২১, ১৬:৫৭

চেনারূপে আছেন নেইমার। পেরুর বিপক্ষেও গোল পেয়েছেন ব্রাজিল ফরোযার্ড। তাতে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার আসনে থাকা পেলের আরও কাছে চলে গেছেন তিনি। ফর্মের এই ধারা থাকলে সেলেসাওদের সর্বোচ্চ গোলের মালিক হওয়াটা নেইমারের জন্য সময়ের অপেক্ষা। সেই অপেক্ষায় আর সবার মতো আছেন খোদ পেলে নিজেই!

৭৭ গোল নিয়ে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা পেলে। তিনবারের বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি থেকে মাত্র ৯ গোল পিছিয়ে এখন নেইমার। আজ (শুক্রবার) কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে একবার জালে বল জড়িয়ে নিজের গোলসংখ্যা ৬৮-তে নিয়ে গেছেন প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড।

পেরুর বিপক্ষে গোলের পর অশ্রু ঝরেছে নেইমারের চোখে। গত কয়েক বছর তার দেশ যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তার কণ্ঠে। একই সঙ্গে তিনি তার দেশের মানুষকে গর্বিত করতে চান। মাঠের ফুটবলে দেশের জন্য লড়াই করা এই নেইমারের প্রশংসায় পঞ্চমুখ পেলে। সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচিত জীবন্ত কিংবদন্তি নেইমারের খেলায় আবারও ব্রাজিলিয়ান ফুটবলের ঝঙ্কার দেখতে পান। নেইমারকে দেখলে তার মনে হয় ‘ব্রাজিলের হাসি ফিরিয়ে আনা অসম্ভব নয়।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পেলে লিখেছেন, ‘প্রত্যেক সময় আমি এই ছেলেটাকে, সে হাসছে। (ব্রাজিলে) হাসি ফিরিয়ে আনাটা অসম্ভব নয়।’ নেইমারের খেলায় সবসময় মুগ্ধ পেলে। তার ছোঁয়ায় ব্রাজিলকে আবার বিশ্বসেরা দেখার আশা এই কিংবদন্তির।

ব্যক্তিগত অর্জনেও অনেক প্রাপ্তি যোগের সুযোগ রয়েছে সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের। যার একটি পেলের সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙা। ‘ফুটবলের রাজা’ নিজেও অপেক্ষায় আছেন, ‘ব্রাজিলের আর সবার মতো আমারও ভালো লাগে তার (নেইমার) খেলা দেখলে। আজ (শুক্রবার) আমার গোলের রেকর্ডের পথে আরেক ধাপ এগিয়েছে সে। ওখানে (গোলের রেকর্ড) তার যাওয়ার অপেক্ষায় আছি।’

/কেআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের