ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল কবে কখন, জেনে নিন

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২১, ১৩:৪০আপডেট : ০৮ জুলাই ২০২১, ১৩:৪৩

দল দুটির প্রীতি ম্যাচও তোলে উত্তেজনার ঢেউ। সেখানে কোনও টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হওয়ার উপলক্ষ ‘লাভের ওপর বোনাস’ পাওয়ার মতো ব্যাপার! ফুটবল বিশ্বের চরম আকাঙ্ক্ষিত সেই ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল মাঠে গড়ানোর আগেই উত্তেজনা-রোমাঞ্চের পারদ আকাশ ছুঁয়েছে। অপেক্ষার প্রহর যেন হচ্ছে না ফুটবলপ্রেমীদের।

বুধবার সকালেই জানা গেছে, এবারের কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। সেলেসাওরা আগেই ফাইনাল নিশ্চিত করেছিল, আর আর্জেন্টিনা পরের দিন পেয়েছে শিরোপা লড়াই মঞ্চের টিকিট। বহু প্রতীক্ষিত সেই ফাইনাল কবে, কখন, কোথায় দেখা যাবে- এই প্রশ্ন হয়তো অনেক ফুটবলভক্তের মনেই ভিড় করছে।

খুব বেশি অপেক্ষায় থাকতে হচ্ছে না। বাংলাদেশ সময় আগামী রবিবার (১১ জুলাই) ভোর ৬টায় ফাইনাল মঞ্চে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। লাতিন আমেরিকার ‘সুপার ক্লাসিকো’ সরাসরি দেখা যাবে সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।

প্রথম সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। এ নিয়ে টানা দ্বিতীয়বার কোপার ফাইনালে উঠলো সেলেসাওরা। আগেরবার ২০১৯ সালে ঘরের মাঠের আসরে ফাইনালে এই পেরুকে হারিয়েই শিরোপা উদযাপন করেছিল তিতের দল। শিরোপা ধরে রাখতে এবারও তারা নেমেছে ঘরের মাঠে।

ব্রাজিল ফাইনাল নিশ্চিত করার পর ফুটবলপ্রেমীরা অপেক্ষায় ছিলেন আর্জেন্টিনার। কারণ আলবিসেলেস্তেরা সেমিফাইনালের চৌকাঠ পেরোলেই দেখা মিলবে ফুটবল উত্তেজনার অন্যতম সেরা দ্বৈরথের। কলম্বিয়ার বিপক্ষে শেষ চারের লড়াইয়ে লিওনেল মেসিরা নির্ধারিত সময় ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৩-২ গোলের জয়ে পা রাখে ফাইনালে।

/কেআর/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের