‘মেসি কীভাবে ফাইনাল খেলেছে, জানলে আরও ভালোবাসবেন’

স্পোর্টস ডেস্ক
১১ জুলাই ২০২১, ১৫:৫৬আপডেট : ১১ জুলাই ২০২১, ১৬:১৬

অতীতের দায় মিটিয়ে অবশেষে এসেছে সাফল্যময় সেই দিন। আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসি জিতেছেন প্রথম শিরোপা। সেই শিরোপাও এসেছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে। এবারের কোপা আমেরিকার শুরু থেকে দেখা গেছে নিজেকে কতটা উজাড় করে খেলেছেন ছয়বারের ব্যালন ডি’অর জয়ী। সেটা এমনকি চোট নিয়েও!

মারাকানার ফাইনালে পুরোপুরি ফিট ছিলেন না মেসি। চোট নিয়ে ব্রাজিলের বিপক্ষে নেমেছিলেন মাঠে। তবে মেসির একাগ্রতা ও জয়ের প্রচণ্ড ইচ্ছাশক্তির সামনে কোনও কিছু বাধা হয়ে দাঁড়াতে পারেনি। সেই কারণে কোচ লিওনেল স্কলানির কাছে তিনি আরও বড় ‘হিরো’। মেসির প্রতি ফুটবলপ্রেমীদের ভালোবাসা জানা আছে আর্জেন্টিইন কোচের। তারপরও মেসি যে অবস্থায় থেকে ফাইনালে পারফর্ম করেছেন, জানলে ভালোবাসা আরও বাড়বে বলে মন্তব্য করেছেন স্কলানি।

কোপার শিরোপা জেতার উল্লাসের মাঝে বরাবরের মতো মেসির প্রশংসা ঝরেছে আর্জেন্টিনার কোচের মুখে, ‘মেসি কীভাবে কোপা আমেরিকার ফাইনাল খেলেছে, জানলে তাকে আরও ভালোবাসবেন। তার মতো খেলোয়াড়কে বাদ দিয়ে আপনি কখনও খেলতে পারবেন না। সেটা এমনি পুরো ফিট না থাকলেও, এই ম্যাচ (ফাইনাল) ও আগেরটি সে যে অবস্থায় থেকে খেলেছে।’

স্কলানি অবশ্য জানাননি মেসির চোটের ধরনটা কী। কলম্বিয়ার বিপক্ষে সেমিফাইনালে বারবার আর্জেন্টাইন অধিনায়ককে হ্যামস্ট্রিংয়ে হাত দিতে দেখা গেছে। ব্রাজিল ম্যাচেও ছিল একই অবস্থা। তাছাড়া সেমিফাইনালে মেসির পায়ে রক্ত ঝরতেও দেখা গিয়েছিল।

সময়ের সেরা খেলোয়াড় হিসেবে তো বটেই, অনেকের চোখে মেসি সর্বকালের সেরা। তবে জাতীয় দলের জার্সিতে কোনও শিরোপা না থাকায় সমালোচকদের তীরে প্রতিনিয়ত বিদ্ধ হতেন তিনি। অবশেষে অধরা ট্রফি এসেছে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে। ক্লাব ফুটবলে সম্ভাব্য সবকিছু জেতা মেসির জাতীয় দলের ‘শূন্যস্থান’ও পূরণ হলো তাতে।

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
লুসাইলে আবার শিরোপা লড়াই: ফিনালিসিমায় মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি