ধর্ষণে অভিযুক্ত ডিফেন্ডার আটক, ম্যানসিটি থেকে বহিষ্কার

স্পোর্টস ডেস্ক
২৭ আগস্ট ২০২১, ১২:৪৬আপডেট : ২৭ আগস্ট ২০২১, ১২:৪৬

ফুটবল অঙ্গনে ধর্ষণ কিংবা যৌন নির্যাতনের অভিযোগ ওঠার ঘটনা নতুন নয়। তবে এত গুরুতর অভিযোগ সম্ভবত নিকট অতীতে ঘটেনি। একজনের বিরুদ্ধেই চারটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের অভিযোগ! অভিযুক্তের নাম বেঞ্জামিন মঁদি। এত বড় অভিযোগে তার ক্লাব ম্যানচেস্টার সিটি পদক্ষেপ নিতে দেরি করেনি। সঙ্গে সঙ্গে ফরাসি লেফট ব্যাককে বহিষ্কার করেছে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।

মঁদির বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ এনেছে চেশায়ার কনস্টাবুলারি। ইতিমধ্যে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, আজ (শুক্রবার) তোলা হবে আদালতে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, ২৭ বছর বয়সী ডিফেন্ডারের বিরুদ্ধে আলাদা তিনটি অভিযোগ রয়েছে।

চেশায়ার কনস্টাবুলারি জানিয়েছে, মঁদির বিরুদ্ধে চারটি ধর্ষণ ও একটি যৌন নির্যাতনের অভিযোগ গঠন করা হয়েছে। অভিযোগগুলো ১৬ বছর বয়সী তিনজন অভিযোগকারীর সঙ্গে সম্পর্কিত, ঘটনাগুলো ঘটেছে ২০২০ সালের অক্টোবর থেকে ২০২১ সালের আগস্টের মধ্যে। মঁদি পুলিশ হেফাজতে থাকবে এবং তাকে চেশায়ার ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে শুক্রবার।

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা এই লেফট ব্যাকের বিরুদ্ধে বৃহস্পতিবারই পদক্ষেপ নিয়েছে ম্যানসিটি। ফরাসি ডিফেন্ডারকে স্কোয়াড থেকে বহিষ্কার করেছে তারা। একই সঙ্গে বিবৃতিতে ইংলিশ ক্লাবটি জানিয়েছে, এই অভিযোগ এখন আইনি প্রক্রিয়ায় রয়েছে। বিচারকাজ শেষ না হওয়ার আগে আর কোনও মন্তব্য করবে না তারা।

২০১৭ সালে ৫২ মিলিয়ন পাউন্ডে মোনাকো থেকে ম্যানসিটিতে নাম লিখিয়েছেন মঁদি। সেসময় তিনিই ছিলেন সবচেয়ে দামি ডিফেন্ডার। চোটের সঙ্গে খুবই সখ্য মঁদি চার বছরে সিটিজেনদের হয়ে মাঠে নামতে পেরেছেন মোটে ৭৫বার। আর জাতীয় দল ফ্রান্সের জার্সিতে খেলেছেন ১০ ম্যাচ।

/কেআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি