গ্রিজমানের জোড়া গোলে ফিনল্যান্ডকে হারালো ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:০৩আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ০৬:০০

আগের দুই ম্যাচ ড্র করেছিলো বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে ফিনল্যান্ডের বিপক্ষে জ্বলে উঠতে সময় লাগেনি। নিজেদের মাঠে গ্রিজমানের দুই অর্ধের দুই গোলের সুবাদে ফিনিসদের প্রথম হারের তিক্ত স্বাদ দিয়েছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘ডি’ গ্রুপে ফ্রান্স ৬ ম্যাচে তিন জয় ও তিন ড্রতে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো। দুই ম্যাচ কম খেলে ফিনল্যান্ড প্রথম হারে আগের ৫ পয়েন্ট নিয়েই আছে।

প্যারিসে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিল ফ্রান্স। তবে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ২৪ মিনিট পর্যন্ত। পরের মিনিটে করিম বেনজেমার এসিস্টে গ্রিজমান প্রথম লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন।

৪০ মিনিটে বক্সের বাইরে থেকে পগবার নিচু সাইড ভলি পোস্টের বাইরে দিয়ে গেলে ব্যবধান বাড়ানো যায়নি। বিরতির পরও ফ্রান্সের আক্রমণে ভাটা পড়েনি। ৫২ মিনিটে ফ্রান্সের একটি প্রচেষ্টা গোলকিপার ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

পরের মিনিটে গ্রিজমানের দুর্দান্ত গোল। সতীর্থের পাস থেকে এক ডিফেন্ডারকে কাটিয়ে কাছের পোস্ট দিয়ে আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেছেন সদ্য আতলেতিকো মাদ্রিদে যোগ দেওয়া এই ফরোয়ার্ড।

৫৫ মিনিটে হারনান্দেজের ক্রসে মার্শাল পা ছোঁয়াতে পারলে ফ্রান্স তৃতীয় গোলের দেখা পেতে পারতো। ৫ মিনিট পর গ্রিজমান বল পোস্টের বাইরে মেরে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন।

শেষের দিকেও চাপ ধরে রেখেছিলো ফ্রান্স। কিন্তু দুই গোল নিয়েই তাদের থাকতে হয়েছে। বরং ফিনিসরা ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে সুযোগ পেয়েও গোল শোধ দিতে পারেনি।

অন্য দিকে ‘এ’ গ্রুপের ম্যাচে রোনালদোকে ছাড়াই পর্তুগাল ৩-১ গোলে আজারবাইজানকে হারিয়েছে।

/টিএ/এলকে/
সম্পর্কিত
মানসিক রোগীদের সহায়তা দিচ্ছে ‘থেরাপি গাধা’
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে