বার্সেলোনার রাডারে থাকা কোচেরা কে কী বলছেন

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৯:১৩

বার্সেলোনা কোচ খুঁজছে—স্প্যানিশ মিডিয়ায় ‍গুঞ্জনটা দানা বাঁধছে। বর্তমান কোচ রোনাল্ড কোম্যানের পারফরম্যান্সে সন্তুষ্ট নয় বোর্ড, তাছাড়া সভাপতি হোয়ান লাপোর্তার সঙ্গে দূরত্ব তৈরি হওয়ার গুঞ্জনও উড়ছে বাতাসে। এ অবস্থায় নতুন কোচের খোঁজ চলছে। স্প্যানিশ মিডিয়ায় জানা যাচ্ছে, রাডারে আছেন তিন জন—বেলজিয়াম জাতীয় দলের প্রধান কোচ রবের্তো মার্তিনেস ও সহকারী হেনরি অঁরি এবং আয়াক্স কোচ এরিক টেন হাগ।

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। এরপর লা লিগায় গ্রানাদা সঙ্গে ঘরের মাঠেই ড্র করেছে ১-১ গোলে। দলের এ অবস্থার পর কোম্যানের ওপর আর আস্থা রাখতে পারছে না বার্সেলোনা। তাই নতুন কোচ খুঁজছে। কিন্তু যারা রাডারে আছেন, তারা নিজেদের বর্তমান কাজ নিয়েই সন্তুষ্ট। বিশেষ করে টেন হাগ স্পষ্টই জানিয়েছেন, বার্সেলোনার কোচ হওয়ার আগ্রহ তার নেই।

মার্তিনেসকে কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রাখছে স্প্যানিশ সংবাদমাধ্যম। কিন্তু এই স্প্যানিয়ার্ড বর্তমানে বেলজিয়াম দলের দায়িত্বে আছেন। বার্সার কোচ হওয়ার আলোচনায় তার কোনও আগ্রহ নেই। ইউরোস্পোর্টকে মার্তিনেস বলেছেন, ‘এখানে আসলে কোনও ‍কিছুই নেই। আমার দিক থেকে কিচ্ছু নেই। আপনি টানা তিন ম্যাচ হারলেই দেখবেন গুঞ্জন ছড়িয়ে গেছে চাকরি হারাচ্ছেন। আবার সবকিছু ঠিকঠাক চললে এবং ভালো ফলাফল পেলেও দেখবেন গুজব ঠিকই আছে।’

জোরেশোরে উচ্চারিত হচ্ছে আরেকটি নাম—টেন হাগ। যদিও আয়াক্স কোচ বর্তমান ঠিকানাতেই ভালো আছেন। ইএসপিএনকে তিনি বলেছেন, ‘আমার সঙ্গে এর (বার্সেলোনা কোচ) কি সম্পর্ক আছে? আমার নজর সব আয়াক্সে। এসব গুঞ্জন আপনাকে বিনোদন দিতে পারে, আমাকে নয়।’

লম্বা সময় ধরে শোনা যাচ্ছে, বার্সেলোনার কোচ হবেন জাভি। সাবেক এই মিডফিল্ডার ন্যু-ক্যাম্পে না ফিরলেও তার একসময়কার সতীর্থ অঁরির ফেরার গুঞ্জন আছে। লাপোর্তা নাকি ফরাসি কিংবদন্তিকে চাইছেন কোচ হিসেবে। এরনেস্তো ভালভার্দের বিদায়ের সময়ও তার নাম উচ্চারিত হয়েছিল। কিন্তু ওই সময় অন্য দলে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় ও অভিজ্ঞতার ঘাটতি থাকায় হয়নি।

এই মুহূর্তে অঁরি কাজ করছেন বেলজিয়াম দলের সহকারী কোচ হিসেবে। মাঝে মোনাকোর প্রধান কোচ হিসেবে কাজ করলেও আবার ফিরেছেন মার্তিনেসের সহকারীর ভূমিকায়। যদি এই স্প্যানিশ কোচকে রাজি করাতে না পারে বার্সেলোনা, তাহলে অঁরি ধরতে পারেন ন্যু-ক্যাম্পের হাল!

/কেআর/এমওএফ/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি