মেসির জোড়ায় পিএসজির রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক
২০ অক্টোবর ২০২১, ০৩:২৬আপডেট : ২০ অক্টোবর ২০২১, ০৮:৪৭

শুরুতে গোল করে এগিয়ে যায় প্যারিস সেন্ত জার্মেই। কিন্তু লাইপজিগ ম্যাচে ফিরতে সময় নেয়নি। শুধু তাই নয়, একপর্যায়ে লিডও নেয়। তখনও ম্যাচে হাল ছাড়েনি পচেত্তিনোর দল। দারুণ ঝলক দেখালেন লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগে এই আর্জেন্টাইন তারকার জোড়া লক্ষ্যভেদে পিএসজি ৩-২ গোলে রোমাঞ্চকর জয় পেয়েছে।

পিএসজি ‘এ’ গ্রুপে তিন ম্যাচে দুই জয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। তিন ম্যাচের সবকটিতে হারে লাইপিজিগ তলানিতে।

পার্ক দি প্রিন্সেসে বল নিয়ন্ত্রণে রেখে পিএসজি শুরুর দিকে প্রথমে গোল করে এগিয়ে যায়। ৯ মিনিটে ড্রাক্সলারের এসিস্টে এমবাপ্পে লক্ষ্যভেদ করে স্কোরলাইন ১-০ করেন।

পিছিয়ে থেকে লাইপজিগ গোল শোধ দেওয়ার চেষ্টা করতে থাকে। দুবার সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করতে পারেনি। ২৬ ও ২৭ মিনিটে তাদের প্রচেষ্টা ব্যর্থ করে দেন গোলকিপার নাভাস ও ডিফেন্ডাররা। তবে ২৮ মিনিটে ঠিকই ম্যাচে সমতা নিয়ে আসে জার্মান ক্লাবটি। অ্যান্জেলিনোর ক্রসে আন্দ্রে সিলভা গোলকিপার নাভাসকে পরাস্ত করতে ভুল করেননি।

১-১ স্কোরলাইন রেখে দুইদল বিরতিতে গেছে। সেখান থেকে ফিরে লাইপজিগ ব্যবধান বাড়িয়ে নেয়।

৫৭ মিনিটে আবারও এসিস্টের ভূমিকায় অ্যান্জেলিনো। এই মিডফিল্ডারের ক্রসে মুকিয়েলে দারুণ ভলিতে লক্ষ্যভেদ করে লাইপজিগকে এগিয়ে নেন।

এরপরই মেসি জাঁদু শুরু।

৬৭ মিনিটে পিএসজি ম্যাচে সমতায় ফেরে। এমবাপ্পের সহযোগিতায় লিওনেল মেসি আলতো টোকায় গোল করে দলকে স্বস্তি এনে দেন। ৭৩ মিনিটে এমবাপ্পেকে ফাউল করেন এক ডিফেন্ডার। পেনাল্টি থেকে মেসি গোল করে দলকে এগিয়ে নেন। আর এই গোলেই শেষ পর্যন্ত পিএসজির তিন পয়েন্ট নিশ্চিত হয়েছে।

/টিএ/এলকে/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম