বিয়ের ২১ মাস পর জামালের গায়েহলুদ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২১, ১৪:২৪আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১৪:২৪

গত বছরের ৬ জানুয়ারি বিয়ে করেছেন জামাল ভূঁইয়া। সেসময় অবশ্য শুধু আকদ সম্পন্ন হয়েছিল। এবার জাতীয় দলের অধিনায়ক স্ত্রী তাতিয়ানা আলীকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে আনছেন। আগামী রবিবার জার্মানিতে তার স্ত্রীর পিত্রালয়ে অনুষ্ঠান হতে যাচ্ছে। তার আগে হয়ে গেলো জামালের গায়েহলুদ। একটু মজার ব্যাপারই, বিয়ের ২১ মাস পর গায়েহলুদ!

মাত্রই মালেতে সাফ চ্যাম্পিয়নশিপ খেলেছেন জামাল। সেখানে নেপালের কাছে শেষ মুহূর্তে হেরে অস্কার ব্রুজনের দল ফাইনালে খেলতে পারেনি। আগামী নভেম্বরের শুরুতে শ্রীলঙ্কায় রয়েছে চারজাতির প্রতিযোগিতা। সেখানে খেলার আগে কিছুদিনের ছুটি। এই ফাঁকে বিয়ের অনুষ্ঠানটা সেরে ফেলছেন ৩১ বছর বয়সী মিডফিল্ডার।

জামালের চাচাতো ভাই জুনায়েদ ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ডেনমার্কে জামালের হলুদের অনুষ্ঠান হয়েছে। আগামী রবিবার মেয়ের জার্মানির বাসায় অনুষ্ঠান হতে যাচ্ছে। আর জামালের বিবাহত্তোর সংবধর্না ঢাকায় কিংবা কিশোরগঞ্জে হবে। সেটা হতে পারে আগামী জানুয়ারিতে।’

জামাল ভূঁইয়ার জন্ম ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে। বাবা ইনসান ভূঁইয়া ও মা রাজিয়া আক্তার ষাটের দশকের শেষ দিকে ডেনমার্কের কোপেনহেগেনে পাড়ি জমান। জামালের জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। ২০১১ সালে লাল-সবুজের টানে বাংলাদেশে খেলতে আসেন। ২০১৩ সাল থেকে নিয়মিত খেলছেন জাতীয় দলে। আর ২০১৮ সালে অধিনায়কত্বের আর্মব্যান্ড নিয়ে মাঠ মাতিয়ে যাচ্ছেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
জামালদের স্বাধীনতা বেশি দিচ্ছেন ডুলি 
জামালকে পছন্দ করতেন না কাবরেরা, ডুলি কী করবেন? 
হামজা-জামালদের জন্য কেমন কোচ দরকার?
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ