নাটকীয় ম্যাচে রোনালদোর জোড়ায় পয়েন্ট পেলো ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ০৫:০৮আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ০৫:১৬

ম্যাচের প্রথমার্ধে গোল করে সমতা আনলেন ক্রিস্তিয়ানো রোনালদো। বিরতির পর আবারও পিছিয়ে পড়া দলকে শেষ মুহূর্তে গোল উপহার দিয়ে হার এড়িয়েছেন এই ফরোয়ার্ড। নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ২-২ গোলে ম্যাচ ড্র করেছে আতালান্তার সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগে অন্য ম্যাচে ভিয়ারিয়াল ২-০ গোলে জিতেছে ইয়াং বয়েজের বিপক্ষে।

‘এফ’ গ্রুপ ম্যানচেস্টার ইউনাইটেড ৪ ম্যাচে দ্বিতীয় জয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে। ভিয়ারিয়াল সমান ম্যাচে একই পয়েন্ট নিয়ে অবস্থান করছে। আতালান্তা ৫ ও ইয়াং বয়েজ ৩ পয়েন্ট পেয়েছে।

প্রতিপক্ষের মাঠে বল দখলে প্রায় সমান সামনে দুই দল। তবে আক্রমণের শুরুটা করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচ ঘড়ির ১ মিনিটে এগিয়ে যেতে পারতো ইউনাইটেড। লুকা শয়ের এসিস্টে ক্রিস্তিয়ানো রোনালদোর বক্সের বাইর থেকে নেওয়া শট প্রতিহত করেন গোলকিপার হুয়ান মুস্সো। ৫ মিনিটে রাশফোর্ডের শট ডিফেন্ডার ফিরিয়ে দেন।

আতালান্তা ১০ মিনিটে প্রাপ্ত সুযোগ কাজে লাগাতে পারেনি। মারিও পাসালিকের বা পায়ের শট ডিফেন্ডার নস্যাৎ করে দেন। তবে ২ মিনিট পর সাফল্য পায় ইতালিয়ান ক্লাবটি।

১২ মিনিটে দুভান জাপাতার এসিস্টে ইয়োসিফ ইলিচ্চি বক্সের ভেতরে থেকে বা পায়ের শটে গোলকিপার ডেভিড ডি গিয়াকে হারান। ১৭ মিনিটে রোনারদোর ক্রসে লুকা শয়ে বা পায়ের শট পোস্টের বাইরে দিয়ে গেলে সমতায় ফেরা হয়নি।

২০ মিনিটে পল পগবার এসিস্টে রোনালদোর হেড লক্ষ্যভ্রস্ট হয়। তবে প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে রোনালদো ম্যাচে সমতা আনেন। ব্রুনো ফেরনান্দেসের এসিস্টে বক্সের ভিতরে থেকে এই ফরোয়ার্ড নিঁখুত শটে লক্ষ্যভেদ করেন।

বিরতির পর আবারও ইউনাইটেড পিছিয়ে পড়ে। ৫৬ মিনিটে আতালান্তা আবারও গোলের দেখা পায়। লুইস পালোমিনোর এসিস্টে ৬ গজ দূর থেকে দুভান জাপাতা জাল কাঁপান।

তবে গোলের জন্য চেষ্টা করতে থাকা ইউনাইটেড ঠিকই ম্যাচে ফিরে আসে। যোগ করা সময়ের প্রথম মিনিটে রোনালদো আবারও গোল করে দলের ত্রাতার ভূমিকায়। বক্সের বাইরে থেকে গ্রিনউডের এসিস্টে ডান পায়ের জোরালো শটে লক্ষ্যভেদ করেন ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড। এতেই হার থেকে রক্ষা পায় ওলেগানার সুলশারের দল।

/টিএ/এলকে/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী