বাংলাদেশকে রুখে দেওয়া সেই সেশেলস চ্যাম্পিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২১, ২৩:৪২আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ২৩:৪২

শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল প্রতিযোগিতায় সবচেয়ে দুর্বল দল মনে করা হয়েছিল সেশেলসকে। আফ্রিকার ছোট্ট দেশটি সবাইকে চমকে দিয়ে শিরোপা জিতে নিয়েছে!

শুক্রবার (১৯ নভেম্বর) রাতে ফাইনালে টাইব্রেকারে ৩-১ গোলে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে উৎসব করেছে সেশেলস। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

নির্ধারিত সময়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র ছিল। কলম্বোর রেসকোর্স মাঠে আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচ হয়েছে। দুই দলই তিনটি করে লক্ষ্যভেদ করেছে।

সেশেলস দলের ফুটবলাররা

ফিফা র‌্যাংকিংয়ে ১৯৯তম স্থানে থাকা সেশেলস চার জাতি প্রতিযোগিতার রবিন লিগে বাংলাদেশ ও মালদ্বীপের সঙ্গে ড্র করেছে। এছাড়া হারিয়েছে শ্রীলঙ্কাকে। চার ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে থেকে ফাইনালে জায়গা করে নেয় দলটি।

বাংলাদেশ এই প্রতিযোগিতায় শেষ মহূর্তে স্বাগতিকদের কাছে হেরে বিদায় নেয়। মারিও লেমসের দল আশা জাগিয়েও শেষ পর্যন্ত সফল হতে পারেনি।

/টিএ/জেএইচ/
সম্পর্কিত
শ্রীলঙ্কায় পেপ্যাল সেবা চালু
বিজয়কে অভিনন্দন জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট
গোপনে গোসলের দৃশ্য ধারণ, গ্রেফতার দুই শ্রীলঙ্কান ক্রিকেটার
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি