জাভির অধীনে প্রথম হার দেখলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২১, ২৩:৩১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২৩:৩৬

বার্সেলোনার কোচ হয়েছেন বেশি দিন হয়নি। ক্যাম্প ন্যুতে এসে দলকে ‘সঠিক পথে’ আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন জাভি। লা লিগায় তার অধীনে কাতালানরা দুই ম্যাচে জয়ও পেয়েছে। কিন্তু মুদ্রার উল্টোপিঠও দেখে নিতে হলো এই কিংবদন্তির। শনিবার ঘরের মাঠে রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরে গেছে বার্সেলোনা।

লা লিগায় ১৫ ম্যাচে চতুর্থ হারে আগের ২৩ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থাকলো কাতালানরা। এক ম্যাচ বেশি খেলে বেতিস নবম জয়ে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে।

নিজেদের মাঠে বল দখলে বার্সেলোনা এগিয়ে থাকলেও প্রথমার্ধে পাল্টাপাল্টি আক্রমণনির্ভর খেলা হয়েছে। তবে কোনও দলই লক্ষভেদ করতে পারেনি। বিরতির পর জর্দি আলবা-উসমান ডেম্বেলেরা আক্রমণে এগিয়ে থেকেও গোল পাননি। বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছে স্বাগতিকরা। তবে বেতিসের গোলের তালা খুলতে পারেনি।

তবে বেতিস ভুল করেনি। ৭৯ মিনিটে সফরকারীরা এগিয়ে যায় হুয়ানমির লক্ষ্যভেদে। প্রতিআক্রমণে ওঠে সফল হয় দলটি। ক্রিস্তিয়ান তেল্লোর সহায়তায় হুয়ানমি অরক্ষিত অবস্থায় থেকে বল পেয়ে ডান পায়ের শটে গোলকিপার মার্ক-অ্যান্ড্রে টের স্টেগেনকে পরাস্ত করেন।

গোল শোধে শেষ ১০ মিনিট চেষ্টার কমতি রাখেনি বার্সেলোনা। তবে মেমফিস ডিপাই-লুক ডি ইয়ংরা জাল খুঁজে পাননি। তাদের ঠেকিয়ে দিয়ে ন্যু ক্যাম্প থেকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বেতিস। সমান্তরালে কোচ হিসেবে বার্সেলোনায় প্রথম হার দেখতে হয়েছে জাভিকে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি