ফিফা বর্ষসেরা: মেসি-লেভানদোভস্কি-সালাহ, কে ফেভারিট?

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২২, ১৪:৪৮আপডেট : ০৮ জানুয়ারি ২০২২, ১৪:৫৭

সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন গত বছরের শেষ দিকে। লিওনেল মেসির সামনে এবার আরেকটি ব্যক্তিগত পুরস্কার জয়ের হাতছানি। ফিফা বর্ষসেরা পুরস্কার ‘দ্য বেস্ট’-এর সেরা তিনে জায়গা করে নিয়েছেন সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। তবে বর্ষসেরার লড়াই থেকে ছিটকে গেছেন ক্রিস্তিয়ানো রোনালদো ও নেইমার। মেসির সঙ্গে লড়াইয়ে আছেন রবার্ত লেভানদোভস্কি ও মোহামেদ সালাহ।

২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট- এই সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে ফিফার বিশেষজ্ঞ প্যানেল ১১ জনের সংক্ষিপ্ত তালিকা করে দিয়েছিল। সেটিই এবার চূড়ান্ত তিনে নামিয়ে এনেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা। আগামী ১৭ জানুয়ারি জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে এবারের বর্ষসেরা খেলোয়াড়ের নাম।

পুরস্কারটির দৌড়ে মেসিকে এগিয়ে রাখা হচ্ছে। গত নভেম্বরে লেভানদোভস্কি ও জর্জিনহোকে হারিয়ে সপ্তম ব্যালন ডি’অর জিতেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা। তাই ফিফার সেরা খেলোয়াড়ের লড়াইয়েও তাকে ফেভারিট ধরা হচ্ছে। প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়ার আগে বার্সেলোনায় সময়টা খুব একটা ভালো কাটেনি তার। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছিলেন। ৩০ গোল করে জিতেছিলেন পিচিচি। তাছাড়া আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার ৪-০ গোলে জেতার পথে দুইবার লক্ষ্যভেদ ছিল তার।

যদিও মেসিকে সবচেয়ে বেশি এগিয়ে রাখছে তার জাতীয় দল আর্জেন্টিনার সাফল্য। ২৮ বছর পর লাতিন আমেরিকার দেশটির কোনও শিরোপা জিতেছে মেসির দুর্দান্ত পারফরম্যান্সে। গত বছর ব্রাজিলকে তাদেরই মাটিতে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা।

লেভানদোভস্কির জাতীয় দল পোল্যান্ডের জার্সিতে কোনও সাফল্য নেই। তবে ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখের হয়ে সাফল্যের ভেলায় ভেসে চলেছেন। গত মৌসুমে বায়ার্নের লিগ শিরোপা জয়ের পথে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন এই স্ট্রাইকার। তাই অনেকের বিবেচনায় পোলিশ তারকাই ফিফা বর্ষসেরা পুরস্কারের লড়াইয়ে সত্যিকারের ফেভারিট।

সেরা খেলোয়াড়ের দৌড়ে সালাহর থাকা কিছুটা বিস্ময়কর। কারণ হলো, গত এক বছরে জাতীয় দল কিংবা ক্লাবে তার কোনও সাফল্য নেই। মিশরের হয়ে শিরোপা জিততে পারেননি, অন্যদিকে লিভারপুল গত মৌসুমে তৃতীয় হয়ে প্রিমিয়ার লিগ শেষ করেছিল। ব্যক্তিগত পারফরম্যান্সে লিভারপুলের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন, আর লিগে ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।

/কেআর/
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে