মুক্তিযোদ্ধা সংসদের জালে শেখ জামালের ৩ গোল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫০

চট্টগ্রাম আবাহনীতে খেলে নজর কেড়েছেন নাইজেরিয়ান স্ট্রাইকার চিনেদু ম্যাথিউ। এবার শেখ জামালে নাম লেখালেও চোটের কারণে সেভাবে জ্বলে উঠতে পারছিলেন না। অবশেষে আলোর দেখা পেলেন ম্যাথিউ, প্রিমিয়ার লিগ ফুটবলে করলেন জোড়া লক্ষ্যভেদ। তার দুর্দান্ত পারফরম্যান্সে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-০ গোলে হারিয়ে শেখ জামাল তুলে নিয়েছে টানা দ্বিতীয় জয়।

আজ (মঙ্গলবার) টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে প্রথমার্ধেই ২ গোল করে এগিয়ে যায়। গাম্বিয়ার সলোমন কিং ম্যাচ ঘড়ির ২০ মিনিটে দলকে এগিয়ে নেন। উজবেকিস্তানের ওতাবেকের অ্যাসিস্টে সলোমনের লক্ষ্যভেদে স্কোরলাইন হয় ১-০। ৩৭ মিনিটে ম্যাথিউ ব্যবধান দ্বিগুণ করেন রায়হান হাসানের সহায়তায়।

বিরতির পরও শেখ জামালের গোলক্ষুধা কমেনি। ৫৫ মিনিটে ম্যাথিউ নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন।

শেখ জামাল দুই ম্যাচে ৬ পয়েন্ট পেলেও মুক্তিযোদ্ধা হেরেই চলেছে। টানা দুই ম্যাচে হার দেখলো লাল জার্সিধারীরা।

/টিএ/কেআর/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি