চ্যাম্পিয়নস লিগ

আগে ছিলেন রোনালদো, এখন হলেন বেনজেমা

স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২২, ১৬:৫৫আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৬:৫৮

এককথায় উড়ছেন করিম বেনজেমা। প্যারিস সেন্ত জার্মেইয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচটির কথা মনে আছে। সান্তিয়াগো বার্নাব্যুর দ্বিতীয় লেগে দুর্দান্ত হ্যাটট্রিকে অবিশ্বাস্য জয় এনে দিয়ে কোয়ার্টার ফাইনালে তুলে নেন রিয়াল মাদ্রিদকে। শেষ আটের লড়াইয়েও সেই একই রূপ ফরাসি স্ট্রাইকারের। চেলসির ঘরের মাঠে গিয়ে আবারও করলেন হ্যাটট্রিক। তাতে নতুন ইতিহাস লিখে ফেললেন ৩৪ বছর বয়সী তারকা।

বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল ৩-১ গোলে হারিয়েছে চেলসিকে। স্টামফোর্ড ব্রিজে সফরকারীদের তিনটি গোলই বেনজেমার। দুর্দান্ত এই অর্জনে ক্রিস্তিয়ানো রোনালদোর একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন বেনজেমা।

ফরাসি তারকার একসময়কার রিয়াল সতীর্থ নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। যেটি এতদিন ছিল শুধু তার কীর্তি হিসেবে। এবার রোনালদোর সেই কীর্তির পাশে লেখা হলো বেনজেমার নামও। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নকআউট রাউন্ডে টানা হ্যাটট্রিক পেয়েছেন ফরাসি স্ট্রাইকার।

২০১৭ সালে রিয়ালের জার্সিতেই বায়ার্ন মিউনিখ ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে পরপর দুই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। ওটাই ছিল একমাত্র ঘটনা। সময়ের পালাবদলে ২০২২ সালে এসে পর্তুগিজ যুবরাজের মতো নকআউট পর্বে টানা হ্যাটট্রিক পেলেন বেনজেমা। পিএসজির বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচের পর এবার চেলসির বিপক্ষে কোয়ার্টার ফাইনাল লড়াইয়ে ৩ গোল করেছেন তিনি।

/কেআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী