জিততেই কলকাতা যাচ্ছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২২, ১৬:১৮আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৬:২৫

ঢাকায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত আবাহনী লিমিটেড। নিজেদের মাঠে অনুশীলনটা জম্পেস করেই আগামীকাল (শনিবার) সকালে কলকাতার বিমান ধরতে যাচ্ছে আকাশি-নীল জার্সিধারীরা। ১৯ এপ্রিল এএফসি কাপের প্লে-অফ ম্যাচে ভারতের জায়ান্ট এটিকে মোহনবাগানের বিপক্ষে লড়তে হবে। সেই ম্যাচ খেলতে পুরো দলই মুখিয়ে আছে।

বাংলাদেশের ক্লাবগুলোর মধ্যে এএফসি কাপে সফল দল আবাহনী। তিন বছর আগেও আঞ্চলিক সেমিফাইনালে খেলার অভিজ্ঞতা আছে মারিও লেমসের দলটির। সেই সুখস্মৃতি নিয়ে এবারও জোরেশোরে প্রস্তুতি নিয়ে কলকাতার মাঠ কাঁপাতে চাইছেন নাবীব নেওয়াজ জীবন-দানিয়েল কলিনদ্রেসরা।

৩৫ বছর বয়সী কোচ মারিও লেমসও দল নিয়ে বেশ আশাবাদী। বিশেষ করে, আগের চেয়ে বর্তমান দলটি বেশ শক্তিশালী। স্থানীয়দের পাশাপাশি বিদেশি সংগ্রহ অনেক ভালো। তাই পর্তুগিজ কোচ বলেছেন, ‘আমরা কলকাতার ম্যাচটিতে জেতার জন্যই যাবো। দলের সবাই সেভাবে প্রস্তুতি নিচ্ছে। আগের চেয়ে দল বেশ ব্যালেন্সড। আশা করছি, সমর্থকদের নিরাশ করবো না। ইতিবাচক ফল নিয়েই দেশে ফিরতে পারবো।’

আবাহনী কোচ মারিও লেমস তবে যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগানকে হারানো যে কঠিন, তা মানছেন আবাহনী কোচ, ‘মোহনবাগানের খেলা দেখেছি। এএফসি কাপে আগের ম্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টারের বিপক্ষে ওদের একচেটিয়া আধিপত্য ছিল। পজেশনাল ফুটবল খেলে তারা। কলকাতার দলটিতে হারানো কঠিন। তবে অসম্ভব কিছু নয়।’

১৯ এপ্রিলের ম্যাচটি জিততে পারলে আবাহনী সরাসরি সুযোগ পাবে গ্রুপ পর্বে খেলার। সেখানে ‘ডি’ গ্রুপে আগে থেকে অপেক্ষা করে আছে বসুন্ধরা কিংস, গোকুলাম কেরালা এফসি এবং মাঝিয়া স্পোর্টস ও রিক্রিয়েশন ক্লাব।

লেমস চাইছেন, মে মাসের এই গ্রুপ পর্বে জায়গা করে নিতে, ‘আমরা জেতার লক্ষ্য নিয়েই কলকাতা যাচ্ছি। জিততে পারলে আমাদের সামনে গ্রুপ পর্বে খেলার সুযোগ আসবে। এই সুযোগ আমরা হাতছাড়া করতে রাজি নই।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক