জুয়েলের জোড়ায় পুলিশকে হারালো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২২, ১৮:৩০আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ১৯:১২

আগের ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে পিছিয়ে থেকে দারুণভাবে ম্যাচে ফিরেছিল আবাহনী লিমিটেড। আজও (শনিবার) প্রিমিয়ার লিগের ১৩তম ম্যাচে পুলিশ এফসির বিপক্ষে পিছিয়ে পড়েছিল তারা। তবে মারিও লেমসের দল স্বরূপে ফিরতে সময় নেয়নি। জুয়েল রানার জোড়ায় পুলিশকে ২-১ গোলে হারিয়ে শিরোপা লড়াইয়ে ভালোভাবে টিকে থাকলো ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।

সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচ শুরুর ১৭ মিনিটে পুলিশ এফসি এগিয়ে যায়। টুডুর অ্যাসিস্টে আল-আমিন লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন। তবে ৫ মিনিট পর আবাহনীকে সমতায় ফেরান জুয়েল রানা। রাফায়েল অগাস্তোর অ্যাসিস্টে জুয়েল রানা গোল করে দলকে লড়াইয়ের রসদ জোগান।

বিরতির পর আবাহনী এগিয়ে যায়। তবে জয়সূচক গোল পেতে কিছুটা সময় লেগেছে। ৬৮ মিনিটে মিলাদ শেখ সোলায়মানির সহায়তায় জুয়েল রানা ব্যবধান দ্বিগুণ করে ৩ পয়েন্ট নিশ্চিত করেন। বাকি সময়টুকু ২-১ স্কোরলাইন রেখে মাঠ ছেড়েছে আবাহনী।

আবাহনী ১৩ ম্যাচে অষ্টম জয়ে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে পুলিশ এফসি পঞ্চম হারে আগের ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে।

দিনের অন্য ম্যাচে শেখ রাসেল ২-১ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। এছাড়া সাইফ স্পোর্টিং ওগবাগের জোড়ায় ৪-২ গোলে জিতেছে রহমতগঞ্জের বিপক্ষে। শেখ রাসেল ১৪, চট্টগ্রাম আবাহনী ২২, সাইফ ২১ ও রহমতগঞ্জের ১০ পয়েন্ট।

ঈদের কারণে আপাতত প্রিমিয়ার লিগে বিরতি। আগামী ৭ মে থেকে আবার খেলা শুরু হবে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী