‘অফসাইড বিতর্ক’ এড়াতে কাতার বিশ্বকাপে নতুন প্রযুক্তি

স্পোর্টস ডেস্ক
০১ জুলাই ২০২২, ২২:০৬আপডেট : ০১ জুলাই ২০২২, ২২:২৩

ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি বা ভিএআর আসার পরেও ফুটবলে অফসাইড নিয়ে বিতর্ক থামেনি। বিষয়টি আরও নিখুঁত করতে এবার ফিফা নিয়ে এলো সেমি অটোমেটেড বা আধা স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি। কাতার বিশ্বকাপেই দেখা যাবে এর ব্যবহার। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বলছে, এর ফলে সিদ্ধান্ত আরও নির্ভুল ও দ্রুত পাওয়া যাবে।

অথচ এক দশক আগেও এটি কল্পনা করা যেতো না। এর জন্য ব্যবহার করা হবে ১২টি ডেডিকেটেড ট্র্যাকিং ক্যামেরা। স্টেডিয়ামের ছাদের নিচে নির্দিষ্ট স্থানে সেগুলো বসানো থাকবে। এর মাধ্যমেই বলের গতিবিধি পর্যবেক্ষণ করা হবে। ডাটা পেতে বলে বসানো থাকবে একটি সেনসরও। পাশাপাশি ক্যামেরার মাধ্যমে প্রতিটি খেলোয়াড়ের ২৯টি ডাটা পয়েন্টের মাধ্যমে তাদের অবস্থান সম্পর্কেও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। এসব তথ্য বিশ্লেষণ করেই ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারিকে নিখুঁত সিদ্ধান্ত দিতে সহায়তা করবে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

অবশ্য অনফিল্ড রেফারিকে অফসাইডের বিষয়টি জানানোর আগে ভিডিও ম্যাচ অফিসিয়াল হাতেনাতে সবকিছু পরীক্ষা করেই তা নিশ্চিত করবেন।

এরইমধ্যে গত সাত মাসে দুটি টুর্নামেন্টে এই প্রযুক্তির ব্যবহার ফিফা করেছে। এখন কাতার বিশ্বকাপে সেটি ব্যবহারের অপেক্ষায়। ২১ নভেম্বর শুরু হতে যাওয়া টুর্নামেন্টে সব ভেন্যুতেই তা ব্যবহার করা হবে।

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী