যশোরে মাঠে গড়ালো বঙ্গবন্ধু ফুটবল লিগ 

যশোর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২২, ২০:৪৪আপডেট : ২৬ আগস্ট ২০২২, ২১:২১

যশোরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগ শুরু হয়েছে। জেমকন গ্রুপের পৃষ্টপোষকতায় আয়োজিত লিগে ১০টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে।

শুক্রবার (২৬ আগস্ট) যশোর শামস উল হুদা স্টেডিয়ামে লিগের উদ্বোধন করেন এমপি কাজী নাবিল আহমেদ। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আসাদুজ্জামান মিঠু।

এ সময় ফুটবল সংগঠক কাজী নাবিল আহমেদ বলেন, জাতিসংঘের যতগুলো সদস্য দেশ আছে, ফিফার সদস্য তারও বেশি। যে কারণে একটি বৃহৎ পরিবারের অংশ হিসেবে আমরা দেশে ফুটবল চর্চা করছি। আমাদের যশোর ও খুলনা এলাকা থেকে অনেক ফুটবলার জাতীয় পর্যায়ে সুনামের সঙ্গে খেলেছেন। আজ থেকে শুরু হওয়া লিগটি বিভিন্ন সমস্যার কারণে পিছিয়েছিল। এরপরেও লিগে আমার প্রিয় দুই দল মুখোমুখি হচ্ছে আজ। তবে মাঠের অনেক উন্নয়ন কাজ বাকি রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিগ চলাকালেই উন্নয়নের বাকি কাজ যেন শেষ করে, তার আহ্বান জানান তিনি। 

যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে উদ্বোধনী ম্যাচে আবাহনী ও শেখ রাসেল ক্রীড়া চক্র মুখোমুখি হয়।

উল্লেখ্য, ২০১৯-২০২০ মৌসুমের প্রথম বিভাগ ফুটবল লিগের খেলা শুরু করার কথা ছিল ২০২০ সালের ১০ জানুয়ারি। সেই অনুযায়ী জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সব প্রস্তুতি সম্পন্ন করলেও খেলা আর মাঠে গড়ায়নি।

/টিটি/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী