রেফারির পেনাল্টি সিদ্ধান্ত ‘নতুন উদ্ভাবন’ মনে হচ্ছে আনচেলত্তির

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২২, ১২:৩৬আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১২:৩৬

রিয়াল মাদ্রিদের সব কিছুই ঠিকঠাক চলছিল। ৭০ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের করা গোলে জয়ের স্বপ্ন দেখছিল তারা। কিন্তু ভিএআরে রেফারির এক পেনাল্টি সিদ্ধান্ত তাদের পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য করেছে। লা লিগায় জিরোনার সঙ্গে ম্যাচটা শেষ পর্যন্ত ড্র হয়েছে ১-১ গোলে।

ঘটনাটা ঘটেছে ৮০ মিনিটে। ডি বক্সের ভেতরে মার্কো আসেনসিওর হ্যান্ডবল হয়েছে ভেবে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরক্ষণে স্তুয়ানির শটে স্কোরও হয়ে যায় ১-১। ম্যাচের পর দেখা গেছে রেফারির এই সিদ্ধান্তে খুশি হননি রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ক্ষিপ্ত হয়ে বলেছেন, ‘আমি সাধারণত এসব বিষয়ে কথা বলতে পছন্দ করি না। কিন্তু আজ বলতে হচ্ছে। এটা একেবারে পরিষ্কার। আসেনসিও হাত দিয়ে বল স্পর্শ করেনি। আমি ওর সঙ্গে কথা বলেছি। বুক দিয়ে বলটা সে স্পর্শ করেছে।’

আনচেলত্তির মনে হচ্ছে পুরো বিষয়টি রেফারির নতুন উদ্ভাবন, ‘ওর বাম হাত অদ্ভুত পজিশনে ছিল। যদি হাত দিয়ে বল ধরতো তাহলে একটা সন্দেহের অবকাশ থাকতো। কিন্তু সে তা করেনি। আসলে বিষয়টা ওরা উদ্ভাবন করেছে।’

পরে শেষ দিকে আরেকটি গোল করেও হতাশ হতে হয়েছে তাদের। ‍তৃতীয়বারের চেষ্টায় রদ্রিগো জাল কাঁপিয়েছিলেন। কিন্তু রেফারি ভিএআর দেখে জানিয়ে দেন যে, শট নেওয়ার সময় বলের ওপর হাত ছিল জিরোনা গোলকিপারের। ফলে সেটিকে ফাউল হিসেবে রায় দেন রেফারি। কিন্তু আনচেলত্তি এই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন, ‘দ্বিতীয়টা আরও বেশি বিতর্কিত। বলের ওপর পুরো নিয়ন্ত্রণ গোলকিপারের ছিল না। আপনার এর ওপর মতামত থাকতেই পারে। আপনি সঙ্কেত দিতে পারেন আবার নাও দিতে পারেন। কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্য করেছে ওই পেনাল্টি।’   

শেষ দিকের যোগ করা সময়ে আবার লাল কার্ড দেখে মাঠও ছাড়েন টনি ক্রুস। তবে পয়েন্ট ভাগাভাগি হলেও ১২ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে বার্সেলোনাকে টপকে শীর্ষে উঠেছে তারা। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে কাতালানরা দুইয়ে নেমে গেছে।

/এফআইআর/  
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী