কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

তানজীম আহমেদ, দোহা (কাতার থেকে)
০৭ ডিসেম্বর ২০২২, ০৫:২৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ০৫:৩০

কে ভেবেছিল ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে মরক্কো? নির্ধারিত ও অতিরিক্ত সময়েও কোনও গোল হলো না। টাইব্রেকারে অসধারণ নৈপুণ্য দেখিয়ে স্পেনকে হারিয়ে মরক্বো চমকে দিয়েছে বিশ্বকে। আর দিনের শেষ ম্যাচে তো রামোসের অসাধারণ কীর্তিতে পর্তুগাল গোলবন্যায় ভাসিয়েছে সুইজারল্যান্ডকে। এতেই কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়ে যায়।

দুইদিন বিশ্বকাপের কোনও খেলা নেই। শেষ ষোলর পর শুক্রবার (৯ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে সেমিফাইনাল পর্বের লড়াই। শুরুর দিনে অর্থাৎ শুক্রবার দুই ফেভারিট ব্রাজিল ও আর্জেন্টিনা মাঠে নামতে যাচ্ছে।

প্রথম ম্যাচে রাত ৯টায় পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার। ম্যাচটি হবে এডুকেশন সিটি স্টেডিয়ামে। শুক্রবার দিবাগত রাত ১টায় মেসির আর্জেন্টিনা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।

পরের দিন শনিবার অন্য দুটি কোয়ার্টার ফাইনালের ম্যাচ রয়েছে। আল থুমামা স্টেডিয়ামে রাত ৯টায় খেলবে পর্তুগাল ও মরক্বো। সেই রাতেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স ও ইংল্যান্ড। রাত একটার ম্যাচটি হবে আল বাইত স্টেডিয়ামে। বিশ্বকাপের সেমিফাইনাল হবে ১৩ ও ১৪ ডিসেম্বর। আর ফাইনাল হবে ১৮ ডিসেম্বর।

/এলকে/
সম্পর্কিত
৯ ফরোয়ার্ড নিয়ে বিশ্বকাপে যাচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার
মার্টিনেজের অপেক্ষায় ঘুমাতে পারছিল না মাশরাফির দুই সন্তান
ঢাকায় বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি