বাংলাদেশ দলে থাকলে দাম আছে, না থাকলে নেই: আনুচিং মগিনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২৩, ১৩:৩১ আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ১৩:৩১

অলিম্পিক বাছাইকে সামনে রেখে ক্যাম্প শুরু হয়েছে জাতীয় নারী ফুটবল দলের। সেখান থেকে বাদ দেওয়া হয়েছে দুজন ফুটবলারকে। তারা হলেন- সাজেদা খাতুন ও আনুচিং মগিনি। হঠাৎ বাদ পড়ার বিষয়টি মেনে নিতে পারেননি সাফ জয়ী দলের সদস্য মগিনি। নিজ জেলা খাগড়াছড়ি ফিরে অভিমানে ফুটবলকেই ‘চিরবিদায়’ বলে দিয়েছেন।

২০১৬ সালে অনূর্ধ্ব-১৪ জাতীয় দলের হয়ে অভিষেক আনুচিংয়ের। এরপর বিভিন্ন বয়সভিত্তিক দলে খেলেছেন। জাতীয় দলেও ছিল নিয়মিত পদচারণা। সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সিরাত জাহান স্বপ্নার মতো ফরোয়ার্ডরা থাকায় খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পেতেন না। তার পর তো কঠিন সিদ্ধান্তই নিয়ে ফেললেন।

জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়ে এই ফরোয়ার্ড ক্ষোভের সঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘লিগ শেষে কিছু দিন জাতীয় দলের অনুশীলন হয়েছে। তারপর একদিন আমাকে ডেকে বাদ দেওয়ার কথা জানানো হলো। কেন বাদ দেওয়া হলো পরিষ্কার করে কিছু বলা হলো না। আমার কোন জায়গায় সমস্যা সেটা জানতে পারলে ভুল শোধরানো যেত। এখন যেহেতু দলে নেই, তাই ফেরার সুযোগও সেভাবে কম।’

তার পরই কঠিন বাস্তবতার কথা বলেছেন ২০ বছর বয়সী, ‘বাংলাদেশ দলে থাকলে দাম আছে, না থাকলে নেই। ফেরার সুযোগ সেভাবে না থাকায় সিদ্ধান্ত নিয়েছি অবসর নিয়ে নেবো। ভালো দল না পেলে ঘরোয়া ফুটবলেও আর খেলবো না।’

জাতীয় দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন অবশ্য আশাবাদী কথাই শুনিয়েছেন, ‘নৈপুণ্যর কারণেই জাতীয় দলের ক্যাম্প থেকে আনুচিং মগিনি ও সাজেদা খাতুনকে বাদ দেওয়া হয়েছে। নিকট অতীতে তাদের তেমন অগ্রগতি নেই। বিপরীতে নতুনরা ভালো করছে। এই কারণেই তাদের বাদ দেওয়া হয়েছে। বাদ দিলেও এখানেই শেষ নয়, ভবিষ্যতে তারা ঘরোয়া ফুটবলে ভালো করলে অবশ্যই ফেরার সুযোগ পাবে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সাফ চ্যাম্পিয়নশিপের প্রাথমিক দলে দুই নতুন মুখ
সাফ থেকে ভারতের সরে যাওয়ার খবর ‘ভিত্তিহীন’
সাফে অবশেষে রোনান সুলিভানকে পাচ্ছে বাংলাদেশ
সর্বশেষ খবর
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
রাজনৈতিক গণঅভ্যুত্থানের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জাতীয় মুক্তি কাউন্সিলের
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
আইজিপির কঠোর বার্তার দিনে খুলনায় তিন স্থানে গুলি ও ভাঙচুর, আহত ২
এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম
এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কিনা সন্দেহ: নাহিদ ইসলাম
বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ: ৪ সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা