অবশেষে নেইমারদের দেশে গেলেন ফুটবলার নাজমুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৬আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৬

অবশেষে ব্রাজিলে উন্নত প্রশিক্ষণের জন্য ঢাকা ছেড়েছেন বাংলাদেশের ফুটবলার নাজমুল আখন্দ। সেখানকার সাও পাওলো শহরের সালতো ক্লাবে তিন মাসের জন্য অনুশীলন করতে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ছেড়েছেন মোহামেডানের এই ডিফেন্ডার।

তিন বছর আগে নাজমুলসহ অন্যদের ব্রাজিলের গামা ক্লাবে অনুশীলন করার সুযোগ হয়েছিল। তখনই স্থানীয় অনেকের সঙ্গে যোগাযোগ তৈরি হয় তার। সেই সূত্রে এবার সুযোগ পেতেই তা কাজে লাগানের চেষ্টা।

এখন সাও পাওলো ক্লাবের তৃতীয় বিভাগের দল সালতো ক্লাবে তিন মাসের অনুশীলনের পাশাপাশি দীর্ঘ মেয়াদে খেলার সুযোগও থাকবে তার। তবে এর আগে ট্রায়ালে মন জয় করতে হবে সবার।

নাজমুল ঢাকা ছাড়ার আগে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ব্রাজিলে আবারও অনুশীলন করার সুযোগ এসেছে। তা ঠিকভাবে কাজে লাগাতে চাই। সেখানে ট্রায়ালে টিকতে পারলে খেলারও সুযোগ হবে। আশা করছি ভালো কিছু হবে।’

রংপুর পীরগঞ্জ থেকে উঠে আসা ফুটবলারকে ব্রাজিল যেতে ক্রীড়া প্রতিমন্ত্রী ও মোহামেডান ক্লাব আর্থিক সাহায্য করেছে।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি