রোনালদোর হতাশার দিনে আল নাসরের অবিশ্বাস্য প্রত্যাবর্তন

স্পোর্টস ডেস্ক
০৪ মার্চ ২০২৩, ১১:৩৮আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১২:১১

আগের তিন ম্যাচে দুটি হ্যাটট্রিক করা ক্রিস্টিয়ানো রোনালদো আল বাতিনের বিপক্ষে কোনো গোলই পেলেন না। সুযোগ পেয়েছেন, কিন্তু কাজে লাগাতে পারেননি। এমনকি হারতেও বসেছিল তার দল আল নাসর। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩-১ গোলে জিতেছে সৌদি প্রো লিগের ক্লাব।

পয়েন্ট টেবিলের তলানিতে থাকা আল বাতিন ১৭ মিনিটে চমকে দেয় আল নাসরকে। মরসুল পার্কে ঘরের মাঠে পিছিয়ে পড়ে রোনালদোর দল। রেঞ্জো লোপেজের গোল এগিয়ে দেয় আল বাতিনকে।

নির্ধারিত সময় পর্যন্ত আর গোল শোধ দিতে পারেনি আল নাসর। এদিকে একাধিক সুযোগ নষ্ট করে হতাশায় নুয়ে পড়েন রোনালদো। তবে দ্বিতীয়ার্ধে যোগ করা সময়ে ১২ মিনিটের মধ্যে তিন গোল করে আল নাসর বিজয়ের হাসি হাসে। 

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডানপ্রান্ত দিয়ে ঢুকে ১-১ করেন আব্দুলরহমান ঘারিব। মোহাম্মদ আল ফাতিলের জোরালো নিচু শট কোনা দিয়ে ঢুকে ২-১ করে ইনজুরি টাইমের ১২ মিনিটে। দুই মিনিট পর মোহাম্মদ মারান দলের তৃতীয় গোল করেন।

এই জয়ে ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আল ইত্তিহাদ।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী