ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক-সিরিয়ার পাশে রোনালদো

স্পোর্টস ডেস্ক
০৬ মার্চ ২০২৩, ১৮:২৭আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১৮:২৭

ক্রিস্টিয়ানো রোনালদোর মহানুভবতার উদাহরণ রয়েছে বেশ কয়েকটি। এবার ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্ক-সিরিয়ার পাশে দাঁড়ালেন পর্তুগালের সুপারস্টার। এই মহাদুর্যোগে ভুক্তভোগীদের জন্য বড় ধরনের সহায়তা করলেন তিনি।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ৭.৮ মাত্রার তীব্র ভূমিকম্প আঘাত হানে। এতে দুই দেশে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়। লাখ লাখ মানুষ হয়ে পড়েন গৃহহীন। মাঝেমধ্যেই হচ্ছে আফটারশক। যারা বেঁচে আছেন, তারাও রাস্তায় দিনরাত কাটাচ্ছেন আতঙ্ক নিয়ে। 

এই বিপদের সময় তাদের পাশে দাঁড়ালেন রোনালদো। সাবেক ম্যানইউ তারকা তাঁবু, খাবার, বালিশ-কম্বল, বিছানা, শিশুখাদ্য ও দুধ এবং চিকিৎসার সরঞ্জাম ভরা একটি বিমান পাঠিয়েছেন তুরস্ক ও সিরিয়ায়। এজন্য সাড়ে ৩ লাখ ডলার খরচ হয়েছে আল নাসর তারকার।

এর আগে রোনালদো এক শিশুর মস্তিষ্কের অস্ত্রোপচারে ৮৩ হাজার ডলার দিয়েছিলেন রোনালদো। নিজ দেশ পর্তুগালে ক্যানসার সেন্টারে ১ লাখ ৬৫ হাজার ডলার দেন তিনি। করোনাভাইরাস মহামারির সময় পর্তুগালের একটি হাসপাতালে দেন ১০ লাখ ডলার। এছাড়া তিনি সেভ দ্য চিলড্রেন, ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশনেরও অ্যাম্বাসেডর।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী