এমবাপ্পেই হচ্ছেন ফ্রান্সের অধিনায়ক?

স্পোর্টস ডেস্ক
২১ মার্চ ২০২৩, ১১:৫০ আপডেট : ২১ মার্চ ২০২৩, ১১:৫০

উগো লরিস অবসরে চলে যাওয়ায় এখনও কাউকে অধিনায়ক করেনি ফ্রান্স। কোচ দিদিয়ের দেশমও আনুষ্ঠানিকতার আগে কিছুই বলতে চাচ্ছেন না। তবে ফরাসি দলের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, নেতৃত্বে কিলিয়ান এমবাপ্পে যুগে প্রবেশ করছে ফরাসি দল।

জানা গেছে, পিএসজি তারকা জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। তার আগে দেশমের সঙ্গে আলোচনা করে সব কিছু পাকাপোক্তও করে নেওয়া হয়েছে।

জাতীয় দলে এমবাপ্পেকে কেন্দ্র করেই যেহেতু ফরাসীরা আক্রমণের পসরা সাজায়। তাই এমবাপ্পের হাতে নেতৃত্ব-ভার থাকাটা অবিশ্বাস্য নয়। এরই মধ্যে পিএসজিতে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। সর্বশেষ রবিবার অধিনায়ক ব্রাজিলের মার্কুইনহোসের অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছেন। যদিও ওই ম্যাচে রেনের কাছে হার দেখেছে পিএসজি। সব কিছু ঠিক থাকলে ফ্রান্সের অধিনায়ক হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট শুক্রবার। ইউরো বাছাইয়ে সেদিন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফ্রান্স।

লরিসের নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপ জিতলেও কাতার বিশ্বকাপে রানার্স আপ হয়েছে ফরাসিরা। যার এক মাস পর গত জানুয়ারিতে লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। ৩৬ বছর বয়সী প্রায় দশ বছর ফরাসিদের নেতৃত্ব দিয়েছেন।

/এফআইআর/
সম্পর্কিত
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভের পর ৩ হাজার শিক্ষক নিয়োগের প্রতিশ্রুতি
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের নেপথ্যে কী?
‘কিং অব ইনজাস্টিস’: ইউরোপীয় পার্লামেন্টে কেন ট্রাম্পের নগ্ন সোনালি মূর্তি? 
সর্বশেষ খবর
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
টানা ৫ দিন বন্ধ থাকবে দেশের সব ব্যাংক
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
অভিনেত্রী নাসিমা খানের মৃত্যু, বাংলা চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসছে?
ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ আসছে?
জার্মান পর্যটকের ল্যাপটপ কীভাবে গেলো কাপড়ের দোকানে?
জার্মান পর্যটকের ল্যাপটপ কীভাবে গেলো কাপড়ের দোকানে?
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও