তরুণদের সুযোগ দেওয়া ছিল গুরুত্বপূর্ণ: ব্রাজিলের কোচ

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৩, ১৪:২৫আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৪:২৫

নেইমার ইনজুরিতে বাদ। রাফিনহা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ব্রুনো গুইমারায়েস ও রাফিনহার মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দেশে রেখে এসেছিলেন অন্তর্বর্তীকালীন কোচ রামোন মেনেজেস। টাঙ্গিয়েরের ইবনে বতুতা স্টেডিয়ামে অনভিজ্ঞ একটি দল নিয়ে মাঠে নেমে যা হওয়ার তাই হলো। বিশ্বকাপের সেমিফাইনাল খেলে চাঙ্গা মনোবল নিয়ে মরক্কো তাদের হারিয়ে দিলো।

২-১ গোলে শনিবার ব্রাজিলের বিপক্ষে প্রথমবার জিতেছে মরক্কো। আরব আফ্রিকান দেশটির জন্য নিঃসন্দেহে এটি বড় অর্জন। অবশ্য ব্রাজিলের হারের পেছনে তাদের কম শক্তির দল অন্যতম কারণ। ১৮ বছরের ভিতর রকি ও আন্দ্রে সান্তোসকে অভিষিক্ত করেন। ১৯ বছর বয়সী আর্থার, ২২ বছর বয়সী ইউরি আলবার্তোর মতো খেলোয়াড়দের মাঠে নামান। রনি ও রাফায়েল ভেইগাও প্রথমবার জাতীয় দলের জার্সি পরেন।

শনিবার পরাজয়ের কারণে অনুতপ্ত মেনেজেস। কিন্তু তরুণ খেলোয়াড়দের সুযোগ দিতে পেরে সন্তুষ্ট তিনি, ‘দারুণ একটি সপ্তাহ ছিল, আমি খেলোয়াড়দের সঙ্গে সেটা বলেছিলাম। অবশ্যই এই ফল আমরা প্রত্যাশা করিনি, বিশেষ করে ব্রাজিলিয়ান দল বলে কথা। কিন্তু আমরা একটি দারুণ দলের বিপক্ষে খেললাম এবং কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছি, এটা খুব গুরুত্বপূর্ণ।’

আগামী জুনের আগে ব্রাজিলের আর কোনও খেলা নেই। সিবিএফ-এর আশা ততদিনে নতুন কোচ পেয়ে যাবে সেলেসাওরা। 

/এফএইচএম/
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি