আবার রোনালদোর জোড়া গোলে পর্তুগালের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ০৪:২১আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১১:৫১

চারদিনের মধ্যে পর্তুগালকে দ্বিতীয় জয়ে নেতৃত্ব দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। লিখটেনস্টেইনের পর লুক্সেমবার্গের বিপক্ষে করলেন জোড়া গোল। ইউরো ২০২৪ বাছাইয়ে রবিবার পর্তুগিজরা জিতেছে ৬-০ গোলে।

জোয়াও ফেলিক্স, বার্নার্ডো সিলভা, ওতাভিও ও রাফায়েল লিয়াও বাকি চার গোল করেন। এই জয়ে গ্রুপের শীর্ষে পর্তুগাল।

নতুন কোচ রবার্তো মার্তিনেজ আবারও রোনালদোর ওপর ভরসা রেখেছেন। প্রতিদান দিতে দেরি করেননি। নুনো মেন্দেসের হেড থেকে আল নাসর তারকা ৯ মিনিটে গোলমুখ খোলেন।

সিলভার ক্রস থেকে ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেলিক্স। তিন মিনিট পর জোয়াও পালিনহার বানিয়ে দেওয়া বলে ৩-০ করেন সিলভা নিজে।

ডিফেন্সের উপর দিয়ে আসা বল জালে জড়িয়ে চতুর্থ গোল করেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে ১৯৮ ম্যাচে গোলসংখ্যা ১২২ এ নিলেন ৩৮ বছর বয়সী তারকা। লুক্সেমবার্গের বিপক্ষে ১১ ম্যাচে ১০ গোল তার, কোনও একটি আন্তর্জাতিক দলের বিপক্ষে প্রথমবার গোলসংখ্যা দুই অঙ্কের ঘরে নিলেন তিনি। ৬৫ মিনিটে তাকে গনসালো রামোসের বদলে উঠিয়ে নেওয়া হয়।

বিরতির পর লিয়াওয়ের ক্রস থেকে ওতাভিও পঞ্চম গোল করেন। ৮৩ মিনিটে রুবেন নেভেস প্রথম আন্তর্জাতিক গোলের দেখা পাননি তার ফ্রি কিক পোস্টে লাগলে। 

কিছুক্ষণ পর পর্তুগাল পেনাল্টি পায় বক্সের মধ্যে লিয়াও ফাউল হলে। তাকে অবশ্য রুখে দেন গোলকিপার এন্থনি মরিস।

খেলা শেষ হওয়ার ২ মিনিট আগে নেভেসের পাস থেকে ৬-০ করেন লিয়াও।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী