চেলসির বিপদ আরও বাড়ালো অ্যাস্টন ভিলা

স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২৩, ০১:০৪আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ০১:০৭

কোচ গ্রাহাম পটারের ভবিষ্যৎ পড়ে গেলো আরও অনিশ্চয়তায়। শনিবার ঘরের মাঠে চেলসি হেরে গেছে অ্যাস্টন ভিলার কাছে।

২-০ গোলে হেরে ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলের নিচের অর্ধে নেমে গেছে চেলসি। তাদের ১১-তে নামিয়ে নবম স্থানে উঠে গেছে অ্যাস্টন ভিলা। উনাই এমেরি গত অক্টোবরে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ভিলা ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট পেয়েছে। ২৮ ম্যাচে ৪১ পয়েন্ট তাদের। আর সমান খেলে চেলসির পয়েন্ট ৩৮।

ওলি ওয়াটকিন্স ও অধিনায়ক জন ম্যাকগিনের গোলে স্ট্যামফোর্ড ব্রিজ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরেছে এমেরির দল। 

১৮তম মিনিটে ওয়াটকিন্স চেলসি ডিফেন্ডার মার্ক কুকুরেল্লার ভুলের সুযোগ নেন। দূরপাল্লার বল হেড করেছিলেন এই ডিফেন্ডার, কিন্তু বল পেয়ে যান পায়ে। চেলসি কিপার কেপা আরিজাবালাগাকে এগিয়ে আসতে দেখে ঠাণ্ডা মাথায় তার ওপর দিয়ে বল তুলে দিয়ে জালে জড়ান ওয়াটকিন্স।

বল দখল, শট নেওয়ায় অনেক এগিয়ে ছিল চেলসি। ৬৯ শতাংশ সময় তাদের পায়ে বল ছিল, শট নিয়েছিল ২৬টি। কিন্তু এই মৌসুমের অন্য সময়ের মতো আরেকবার গোলমুখের সামনে নখদন্তহীন তারা।

তার খেসারত দিতে হয়েছে হেরে গিয়ে। ৫৬ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে ম্যাকগিন ২০ মিটার দূর থেকে কেপাকে পরাস্ত করেন।

 

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম