চেলসির অন্তর্বর্তী কোচ ল্যাম্পার্ড

স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০২৩, ২১:৩৬আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২১:৩৬

গ্রাহাম পটারকে চাকরিচ্যুত করে অন্তর্বর্তী কোচ নিয়োগ দিয়েছে চেলসি। ইংলিশ ক্লাবটি আপৎকালীন সময়ের জন্য ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডকে অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি মৌসুমের শেষ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

চেলসির সাবেক ফুটবলার ল্যাম্পার্ড ব্লুদের কোচ হিসেবে আগেও ছিলেন। স্ট্যামফোর্ড ব্রিজে ১৯ মাস দায়িত্ব পালনের পর চাকরি হারান ২০২১ সালের জানুয়ারি। ক্লাবটির রেকর্ড গোল স্কোরারকে নতুন করে কোচিংয়ে আনতে পেরে চেলসি কর্তৃপক্ষ ভীষণ উচ্ছ্বসিত, ‘স্ট্যামফোর্ড ব্রিজে ফ্র্যাঙ্ককে স্বাগত জানাতে পেরে আমরা ভীষণ আনন্দিত। তিনি প্রিমিয়ার লিগের হল ফ্যামের একজন। তাছাড়া ক্লাবটির লিজেন্ড। আমরা এই অবস্থাতেও সাফল্যের প্রতিটি সুযোগ লুফে নিতে চাই। সেটি করতে এবং আমাদের ফিনিশিং লাইনে নিতে সব বৈশিষ্ট্য ও গুণাবলী ফ্র্যাঙ্কের মাঝে রয়েছে।’     

আগেরবার ছাঁটাই হওয়ায় ল্যাম্পার্ডের নতুন করে আসার ঘটনা বিস্ময়ের জন্ম দিয়েছে। তিনি শুধু বলেছেন, ‘আমার যতটুকু সম্ভব সেরাটা দেওয়ার চেষ্টা করবো। তার পর দেখা যাক কী হয়।’

/এফআইআর/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম