সাবিনাদের বিদেশে পাঠাতে এবার বাফুফে চাইবে আড়াই কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ১৯:০২আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৯:২৬

আর্থিক সংকটের কারণে সাবিনা খাতুনরা মিয়ানমারে যেতে পারেনি। এনিয়ে চারদিকে আলোচনা-সমালোচনা কম হচ্ছে না। ঠিক এই সময়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই বছরে মেয়েদের বাকি সফরের জন্য বাজেটও নির্ধারণ করেছে। এর মধ্যে ঘাটতি বাজেটের প্রায় দুই থেকে আড়াই কোটি টাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

আজ বুধবার বাফুফের জরুরি সভা ছিল। সভাপতি কাজী সালাউদ্দিনের সভাপতিত্বে দেশের বাইরে থেকে অনলাইনে যোগ দিয়েছিলেন অন্যতম সহসভাপতি কাজী নাবিল আহমেদ। জরুরি সভা শেষে বাফুফের অন্যতম সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ব্রিফিং করেছেন। শুরুতে তিনি বলেছেন, ‘মেয়েদের ফুটবলে সূচি আছে। এই বছরে মেয়েদের টুর্নামেন্টে অংশ নিতে আর্থিক বিষয়গুলো আছে। ফিফা-এএফসি ও স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ ছাড়াও যে ঘাটতি থাকে তা দ্রুত বাজেট তৈরি করে বোর্ডে আবার আলোচনা করে প্রয়োজনে এই অর্থ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চাইবো। যেন ভবিষ্যতে সমস্যা না হয়।’

এই বছরের এই মাসে সিঙ্গাপুরে এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ আছে। এছাড়া ফিফা উইন্ডোর তিনটি ধাপ রয়েছে- জুলাই, অক্টোবর ও ডিসেম্বরে। দুটো করে ৬টি ম্যাচ খেলবে সাবিনা-সানজিদারা। হোম ও অ্যাওয়ে ম্যাচ ভিত্তিক। এছাড়া সিঙ্গাপুরে ভালো করতে পারলে তখন রাউন্ড টুতে খেলার সুযোগ আসবে। 

আতাউর রহমান ভূঁইয়া বলেছেন, ‘এইসব টুর্নামেন্টে যেতে আনুমানিক দুই থেকে আড়াই কোটি টাকা ডেফিসিট আছে (সোহাগ বলছেন আড়াই থেকে তিন কোটি টাকা।) আমাদের অর্থের সংস্থান আছে ৫ কোটি ৪৫ লাখ টাকা, শুধু নারী ফুটবলের জন্য। এটাই আমাদের কাছে জরুরি বিষয় মনে হয়েছে। এটা নিয়েই আলোচনা হয়েছে। যেন ভবিষ্যতে  সমস্যা না হয়।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
 ১০ গোলে হেরে কোচ বললেন, ‘এভাবে আপনি একটি দল গঠন করতে পারেন না’
হন্যে হয়ে ‘নম্বর নাইন’ খুঁজছেন ডুলি, কিন্তু...
ফেডারেশন কাপে কিংস ও মোহামেডান এক গ্রুপে, আবাহনী ভিন্ন
সর্বশেষ খবর
মাদ্রাসায় যৌন নির্যাতন-বলাৎকার বন্ধে পদক্ষেপ নিতে আইনি নোটিশ
মাদ্রাসায় যৌন নির্যাতন-বলাৎকার বন্ধে পদক্ষেপ নিতে আইনি নোটিশ
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
অশোভন আচরণে ভারতীয় পেসারের জরিমানা 
পাচার হওয়া অর্থের জব্দ হিসাব থেকে কর আদায়ে উচ্চপর্যায়ের কমিটি
পাচার হওয়া অর্থের জব্দ হিসাব থেকে কর আদায়ে উচ্চপর্যায়ের কমিটি
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
সম্পত্তি বিক্রি করে হলেও গ্রাহকের বিমা দাবি পরিশোধ করতে হবে: অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর