কলিনদ্রেসের হ্যাটট্রিকে রহমতগঞ্জকে উড়িয়ে দিয়েছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৩, ১৮:৩৭ আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৮:৪০

প্রিমিয়ার লিগে প্রত্যাশিত জয় পেয়েছে আবাহনী। কুমিল্লার শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে কোস্টারিকান তারকা কলিনদ্রেসের হ্যাটট্রিকে রহমতগঞ্জকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। 

প্রচণ্ড গরমের প্রভাব ছিল ম্যাচে। ঠিকমতো আক্রমণে যেতে পারছিল না আবাহনী। তবে সপ্তদশ মিনিটে ঠিকই এগিয়ে যায় তারা। তাও আবার পেনাল্টির সুবাদে। কলিনদ্রেস ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে পরে জাল কাঁপিয়েছেন কলিনদ্রেস নিজেই। 

তার পর স্কোর ২-০ হতেও সময় লেগেছে। ৫৮ মিনিটে ব্যবধান বাড়ান নাবিব নেওয়াজ জীবন। ৭৯ মিনিটে সতীর্থের থ্রু পাসে স্কোর ৩-০ করেন কলিনদ্রেস। তার পর যোগ করা সময়ে রহমতগঞ্জের কফিনে শেষ পেরেকটি ঠুকে হ্যাটট্রিক করেছেন কলিনদ্রেস। 

লিগের অন্য ম্যাচে শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনীর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ১-১ গোলে সমতায় শেষ হয়েছে শেখ জামাল-মুক্তিযোদ্ধার ম্যাচটিও।  

পয়েন্ট টেবিলে ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বসুন্ধরা কিংস। জয়ের পর ১২ ম্যাচে তাদের সঙ্গে ব্যবধান কমিয়ে ৪ পয়েন্টে নিয়ে এসেছে আবাহনী। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে শেখ রাসেল ও শেখ জামাল।

/এফআইআর/
সম্পর্কিত
ব্রাদার্সের ড্র, আবাহনীর জয়
ইন্দোনেশিয়াতে নাইটক্লাব-কাণ্ডে তদন্তের দায়িত্বে সভাপতি নিজেই
চ্যালেঞ্জ লিগ ছাড়াও বাংলাদেশ দলে খেলা নিয়ে যা বললেন পা ওমর বাবু
সর্বশেষ খবর
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন