শেষ ম্যাচ জিতে ট্রফি পেলো ব্রাদার্স ইউনিয়ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৩, ২০:০৩আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ২০:০৩

একসময় প্রিমিয়ার লিগে আবাহনী-মোহামেডানের পর ব্রাদার্স ইউনিয়নের নাম উচ্চারিত হতো। সময়ের পরিক্রমায় গোপিবাগের ঐতিহ্যবাহী দলটির করুণ অবস্থা। দুই মৌসুম আগে অবনমিত হয়েছিল। তবে এবার আবারও চ্যাম্পিয়নশিপ লিগে সেরা হয়ে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে কমলা জার্সিধারীরা। আজ বুধবার শেষ ম্যাচে গোপালগঞ্জ এফসিকে ৩-০ গোলে হারিয়ে ট্রফি নিয়ে উল্লাস করেছে জাহিদুর রহমান মিলনের দল।

বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচ জিতে ব্রাদার্স ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থেকেই মাঠ ছেড়েছে।

দলটির ম্যানেজার আমের খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা এর আগে প্রিমিয়ার লিগে থাকতে চেয়েছিলাম। কিন্তু আমাদের বিবেচনায় রাখা হয়নি। এবার চ্যাম্পিয়নশিপ লিগে সেরা হয়ে আবারও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়েছি। আশা করছি আমরা সামনে টিকে থাকবো। ভালো করবো।’

ব্রাদার্স চ্যাম্পিয়ন হয়েছে। আর  রানার্সআপ হয়েছে বাফুফে এলিট একাডেমি। সমান ম্যাচে তাদের পয়েন্ট ৪৬। তবে বাইলজে নিয়ম থাকায় প্রিমিয়ার খেলবে না এলিট একাডেমি। ২০ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে তৃতীয় হওয়া গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব প্রথমবারের মতো খেলবে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসরে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের