প্রীতির গোলে সিঙ্গাপুরের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৩, ১৮:৫৬আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৯:৫০

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে সেরা হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে ড্রেসিংরুমে গেছে গোলাম রব্বানী ছোটনের দল।

রবিবার জালান বেসার স্টেডিয়ামে এই ম্যাচে গ্রুপসেরা দলটি জায়গা করে নেবে দ্বিতীয় রাউন্ডে। তাই দুই দলের ম্যাচটি নিয়ে অন্যরকম উত্তেজনা কাজ করছে। লাল-সবুজ দল প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়েছে।

চোটের কারণে ফরোয়ার্ড সুরভী আকন্দ প্রীতির খেলা কিছুটা অনিশ্চিত ছিল। তবে ম্যাচের আগে সুস্থ হয়ে ওঠায় তাকে নিয়েই একাদশ সাজিয়েছেন কোচ। তার প্রতিদানও দিয়েছেন তিনি। প্রীতির গোলেই বাংলাদেশ দল এগিয়ে রয়েছে।

২১ মিনিটে প্রীতির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। স্পটকিক থেকে লাল-সবুজ দলকে লিড এনে দেন প্রীতি। বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এই স্কোরলাইন-ই ছিল।

বাংলাদেশ দল: সঙ্গীতা রানী দাস, জয়নব বিবি, অর্পিতা বিশ্বাস, রুমা আক্তার, নুসরাত জাহান, থুইনু মারমা, পূজা দাস, কানন রানী বাহাদুর, নাদিয়া আক্তার, সুলতানা আক্তার ও সুরভী আকন্দ প্রীতি।

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী
সাফ নারী ফুটবলে রানার্সআপ বাংলাদেশ দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর উৎসাহ
‘এই হার আমাদের প্রাপ্য ছিল না’, কোচ পিটার বাটলার 
সর্বশেষ খবর
চিনি ও ক্যানসারের সম্পর্ক নিয়ে যা বলছে বিজ্ঞান
চিনি ও ক্যানসারের সম্পর্ক নিয়ে যা বলছে বিজ্ঞান
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
চীনের ‘সালামি স্লাইসিং’ কৌশল কী
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল নিলামে, ভিত্তিমূল্য ৩১ কোটি টাকা
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
কিশোর গ্যাংয়ের নেপথ্যে কী, রাজনৈতিক প্রভাব নাকি মাদক 
সর্বাধিক পঠিত
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
তীব্র গরমেও ইউরোপে কেন এসি এত বিরল
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
বিএসএফের ২১ ঘণ্টার চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রশংসায় ভাসছে বিজিবি 
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন