ফাইনালের আগে দুই পেনাল্টিতে আবাহনী-মোহামেডানের ড্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০২৩, ১৮:২১আপডেট : ২৬ মে ২০২৩, ১৮:২১

ফেডারেশন কাপের ফাইনালের আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে কোনও দলই জিততে পারেনি। প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে দুই পেনাল্টি থেকে হওয়া গোলে আবাহনী-মোহামেডান পয়েন্ট ভাগাভাগি করেছে। দুই দলের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলে।

শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর ম্যাচ হয়েছে। ম্যাচ ঘড়ির ৭ মিনিটে মোহামেডান এগিয়ে  যেতে পারতো। সাজ্জাদ হোসেনের কাটব্যাকে ৬ গজ দূরত্বে থেকে সুলেমানে দিয়াবাতের জোরালো শট আবাহনীর রক্ষণভাগে প্রতিহত হয়।

১৯ মিনিটে আবাহনীও সুযোগ নষ্ট করে। মেহেদী হাসান রয়েলের বক্সের বাইরে থেকে জোরালো শট ক্রসবারের পাশ দিয়ে যায়। ২৪ মিনিটে বক্সের বাইরে থেকে মোহাম্মদ হৃদয়ের জোরালো শট ক্রসবারে লেগে প্রতিহত হলে হতাশ হয় সমর্থকরা।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মোহামেডান এগিয়ে যায়। সুলেমানে দিয়বাতেকে বক্সের ভেতরে ফেলে দেন এক ফুটবলার। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। দিয়াবাতে স্পট কিক থেকে জোরালো শটে জাল কাঁপান। গোলকিপার প্রীতম হাসান ডানদিকে ঝাঁপালেও বলের নাগাল পাননি।

বিরতির পরও মোহামেডান আক্রমণে এগিয়ে। তবে গোলকিপার প্রীতম একাই কয়েকটি শট রুখে দিয়ে দলকে ম্যাচে বাঁচিয়ে রাখেন। ৬৩ মিনিটে শাহরিয়ার ইমনের শট সাইড পোস্টে লেগে প্রতিহত হয়।

পরের মিনিটে বক্সের বাইরে থেকে দিয়াবাতের জোরালো শট গোলকিপার প্রীতিম ডানদিকে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে মুজাফরারভের জোরালো শট গোলকিপার প্রীতিম আবারও ঝাঁপিয়ে পড়ে রুখে দেন।

৮০ মিনিটে আবাহনী হার এড়ায়। পেনাল্টি থেকে সমতায় ফেরে। কলিনদ্রেসেকে ফেলে দেন শাহরিয়ার ইমন। স্পট কিক থেকে কলিনদ্রেস গোলকিপারের বিপরীত দিক দিয়ে জোরালো শটে জাল কাঁপান।

আবাহনী ১৭ ম্যাচে চতুর্থ ড্রয়ে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে মোহামেডান পঞ্চম ড্রতে ২৩ পয়েন্টে তিনে অবস্থান করছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী