জিতে মোহামেডানকে পেছনে ফেললো পুলিশ এফসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২৩, ২০:৫৩আপডেট : ২৭ মে ২০২৩, ২০:৫৩

প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে থাকলো পুলিশ এফসি। পিছিয়ে পড়ে বিরতির পর এক গোল শোধও দেয় ফর্টিস এফসি। কিন্তু হার এড়াতে পারেনি। বরং পুলিশ আরও দুই গোল করে তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। 

প্রিমিয়ার লিগের ফিরতি পর্বে পুলিশ এফসি ৪-২ গোলে হারিয়েছে ফর্টিস এফসিকে। এতেই মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পেছনে ফেলে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এলো সার্ভিসেস দলটি।

দিনের অন্য ম্যাচে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।

ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে শনিবার এই জয়ে ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তিনে পুলিশ এফসি। এক ম্যাচ কম খেলা মোহামেডান ২৩ পয়েন্ট নিয়ে নেমে গেছে চতুর্থ স্থানে। 

১৬ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে রহমতগঞ্জ। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলা মুক্তিযোদ্ধা সংসদ ১৫ পয়েন্ট নিয়ে আছে দশম স্থানে। ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সপ্তম ফর্টিস।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
দুই দফায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২০ দিন করে বিরতি
মোরসালিন, দিয়াবাতে ও বোয়েটাংয়ের হ্যাটট্রিক, কিংস প্রথমবার তৃতীয়!
রানার্সআপ হয়ে চ্যালেঞ্জ লিগে খেলার আশায় আবাহনী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের