মেসির গোল জেতাতে না পারলেও চ্যাম্পিয়ন পিএসজি

স্পোর্টস ডেস্ক
২৮ মে ২০২৩, ০২:৫৩আপডেট : ২৮ মে ২০২৩, ০৩:৪২

হার এড়ালেই হলো, চ্যাম্পিয়ন। পিএসজির টানা দ্বিতীয় শিরোপা জয়ে এটাই ছিল সহজ সমীকরণ। তবে জেতার জন্যই খেলেছিল তারা। লিওনেল মেসির গোলে এগিয়েও গিয়েছিল। কিন্তু ড্র করতে হলো পরে গোল খেয়ে। ১-১ গোলে স্ত্রাসবুর্গের মাঠে ড্র করেও এক ম্যাচ হাতে রেখে লিগ ওয়ানের ট্রফি নিশ্চিত করলো প্যারিসের ক্লাব।

এনিয়ে ১১তম লিগ ওয়ান জিতলো পিএসজি। সবচেয়ে বেশি শিরোপা জয়ের কৃতিত্ব এখন এককভাবে তাদের। সেন্ত এতিয়েন্নেকে (১০) পেছনে ফেলে ফ্রান্সের সবচেয়ে সফল ফুটবল ক্লাব তারা।

বক্সের বাইরে থেকে ১৫ মিনিটে নেওয়া মর্গান স্যানসনের শট ঠেকান পিএসজি গোলকিপার জিয়ানলুইজি দোনারুমা। সাত মিনিট পর হাবিব দিয়ালোর শট ইতালির স্টপারকে পরাস্ত করলেও বল লাগে গোলপোস্টে।

স্ত্রাসবুর্গের দুটি সুযোগ নষ্টের সুযোগ নিয়ে এগিয়ে যেতে পারেনি পিএসজিও। ২৯ মিনিটে মেসির ক্রসে বক্সের মধ্যে নেওয়া রেনাতো সানচেসের শট সেভ করেন স্বাগতিক গোলকিপার মাৎজ সেলস।

দুই দলই হতাশা নিয়ে প্রথমার্ধ শেষ করে। বিরতির পর ফিরে এসে গোলের জন্য মরিয়া ছিল পিএসজি। ৫৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গুরুত্বপূর্ণ পাসে বাঁ পায়ের শটে উঁচু দিয়ে জাল কাঁপান মেসি। 

বদলি হয়ে মাঠে নামার দুই মিনিট পরই সাবেক ক্লাবের জালে বল জড়ান কেভিন গামেইরো। ৭৯তম মিনিটে বক্সের মধ্যে প্রথমে তিনি পাস দেন স্যানসনকে, যার প্রথম প্রচেষ্টা দোনারুমা ফিরিয়ে দিলে খুব কাছ থেকে লক্ষ্যভেদ করেন ৯ নম্বর জার্সিধারী।

আর কোনও গোল হয়নি। তবে ওই এক পয়েন্টই পিএসজির জয়ের জন্য যথেষ্ট ছিল। ৩৭ ম্যাচে ৮৫ পয়েন্ট তাদের। নিকটতম প্রতিদ্বন্দ্বী লেন্স (৮১) চার পয়েন্ট পেছনে।

এনিয়ে মেসি জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ারে ৪৩তম ট্রফি জিতলেন। সবচেয়ে সমৃদ্ধ ফুটবলার হিসেবে পাশে বসলেন সাবেক বার্সা সতীর্থ ও ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজের পাশে।

/এফএইচএম/
সম্পর্কিত
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
৫ কোটি ইউরোতে বিশ্বকাপজয়ী তোরেসকে কিনলো পিএসজি
বার্সার খেলোয়াড় কেনায় পিএসজির রেকর্ড!
সর্বশেষ খবর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
ভেনিসে আজ ইতিহাস গড়ার দিন বাঁধন, সুনেরাহ ও শিমুর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?