নতুন খেলোয়াড় নিবন্ধনে আল নাসরকে নিষেধাজ্ঞা

স্পোর্টস ডেস্ক
১২ জুলাই ২০২৩, ১৭:০৪আপডেট : ১২ জুলাই ২০২৩, ১৭:০৪

ইউরোপ থেকে একের পর এক তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি করে আলোড়ন তুলেছে সৌদি প্রো লিগের ক্লাব। শুরুটা হয়েছিল পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আল নাসরের চুক্তি দিয়ে। সেই ক্লাবের ওপরই পড়লো খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞার কোপ।

লিস্টার সিটির সাবেক স্ট্রাইকার আহমেদ মুসাকে পুরোপুরি ট্রান্সফার ফি দিতে ব্যর্থ হয়েছে আল নাসর। ডেইলি মিরর বলছে, এ কারণে এই মৌসুমে আল নাসর তাদের স্কোয়াডে নতুন খেলোয়াড় যুক্ত করতে পারবে না। ২০১৮ সালে ১ কোটি ৪০ লাখ পাউন্ডে তাকে এনেছিল দলটি।

আল নাসরের সঙ্গে লিগ জয়ী মুসাকে ২০২০ সালে ছেড়ে দেওয়া হয়। ফিফা জানায়, পারফরম্যান্স সংক্রান্ত বোনাসের ৩ লাখ ৯০ হাজার পাউন্ড লিস্টারকে দেয়নি আল নাসর। ২০২১ সালে তাদের এই ব্যাপারে সতর্ক করা হয়েছিল। যদি অর্থ পরিশোধ করতে না পারে, তবে নিবন্ধনে নিষেধাজ্ঞা আসতে পারে এমনটাও জানিয়েছিল। শেষ পর্যন্ত তাই হলো।

ফিফার ভাষ্যমতে, এই নিষেধাজ্ঞা তিন দলবদলের মৌসুম পর্যন্ত হতে পারে। কিন্তু পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) স্পষ্ট করে বলেছে, তারা এই নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে বকেয়া পরিশোধে প্রস্তুত।

/এফএইচএম/
সম্পর্কিত
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
রোনালদোর গোলের সেঞ্চুরি, শীর্ষে ব্যবধান বাড়ালো আল নাসর 
রোনালদোর গোলের দিনে আল নাসরের টানা জয়ের রেকর্ড 
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী