আল হিলাল প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেননি এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৩, ১৪:১৮ আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৪:১৮

আল হিলাল থেকে লোভনীয় প্রস্তাবের পরই সামাজিক মাধ্যমে ভাইরাল হয় কিলিয়ান এমবাপ্পের পোস্ট। টুইটারে গ্রিক বাস্টেকটবল তারকা জিয়ান্নিস আন্তেতোকুন্মপো নিজের ছবি দিয়ে মজা করে লিখেছিলেন, ‘আল হিলাল, আমাকে নিতে পারো। আমি দেখতে এমবাপ্পের মতো।’ আন্তেতোকুন্মপোর পোস্টটিতে আবার ১৩টি হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান এমবাপ্পে। তখনই বোঝা গেছে, সৌদি ক্লাবের বিশ্বরেকর্ড অফারটি কীভাবে নিচ্ছেন ফরাসি ফরোয়ার্ড। কিন্তু আল হিলাল কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব হয়তো দেয়নি। সরাসরি দেখা করতে গেলে তখনই এমবাপ্পের অবস্থান টের পেয়েছেন তারা। সৌদি ক্লাবটির প্রতিনিধি দলটির সঙ্গে সাক্ষাৎ করেননি তিনি।

পিএসজি থেকে এমবাপ্পেকে দলে নিতে ৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে আল হিলাল। তখন আল হিলালকে এই প্রস্তাব নিয়ে এমবাপ্পের কাছে যাওয়ার অনুমতি দেয় পিএসজি। তবে সব কিছু নির্ভর করছিল এমবাপ্পের ওপর। আনুষ্ঠানিকভাবে কথা বলতে আল হিলাল কর্তৃপক্ষ ফ্রেঞ্চ রাজধানীতে অবস্থান করছিলেন। কিন্তু পিএসজি তারকা তাদের সঙ্গে দেখা করতে রাজি হননি। রীতিমত তাদের প্রত্যাখ্যান করেছেন।

প্রথমে খবরটি প্রকাশ করেছে, ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ।

২৪ বছর বয়সী এমবাপ্পের সঙ্গে চুক্তির আর এক বছর বাকি পিএসজির। তিনি আর সেটি বাড়াতে রাজি নন। তার পর থেকেই যত ঝামেলা হচ্ছে দুই পক্ষের মাঝে। ফরাসি জায়ান্টরা চুক্তি শেষে এমবাপ্পেকে ফ্রি এজেন্ট হিসেবে ছাড়তে চায় না। কারণ, তাতে আর্থিকভাবে লাভ হবে না পিএসজির। ফলে এমবাপ্পেকে এখনই বিক্রি করে দিতে চায় তারা।

/এফআইআর/
সম্পর্কিত
দুর্নীতির তদন্তে এমবাপ্পেকে জিজ্ঞাসাবাদ!
চ্যাম্পিয়ন্স লিগে আজ যে মাইলফলকের সামনে এমবাপ্পে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বশেষ খবর
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত নিয়ে পরিবারের প্রশ্ন
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত নিয়ে পরিবারের প্রশ্ন
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
অস্ত্র ছেড়ে এবার বাঁশের লাঠি নিয়ে ‘আস্তানা’ ধ্বংসের ঘোষণা প্রতিমন্ত্রী ইশরাকের
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল বসানোর উদ্যোগ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ: যেসব প্রস্তুতি নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের