দলবদল শুরু মঙ্গলবার, বিদেশি নিবন্ধনে থাকছে চমক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২৩, ১৮:১৯আপডেট : ৩১ জুলাই ২০২৩, ১৮:২০

এএফসি কাপে একাদশে ৬ জন করে বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ রয়েছে। তার সঙ্গে মিল রেখে এবার পরিবর্তন আসছে ঘরোয়া ফুটবলেও। নতুন মৌসুমে ৬জন করে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে। তবে একাদশে খেলবে ৪ জন। সোমবার পেশাদার লিগ কমিটির সভাতে এমন সিদ্ধান্ত হয়েছে।

প্রিমিয়ার লিগের মাধ্যমে মৌসুম শেষ হয়েছে আগেই। কাল মঙ্গলবার থেকে নতুন মৌসুমের দলবদলও শুরু হচ্ছে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। ২৭ অক্টোবর থেকে স্বাধীনতা কাপ দিয়ে শুরু হবে মৌসুম। এছাড়া আনা হচ্ছে কিছু পরিবর্তন।

পেশাদার লিগ কমিটির সভা শেষে বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘মঙ্গলবার থেকে নিবন্ধন উন্মুক্ত করে দিয়েছি। যেন সবাই দলবদল করতে পারে। ১৮ অক্টোবর পর্যন্ত তা চলবে।’

তিনি বেশ কিছু পরিবর্তন নিয়ে আরও বলেছেন, ‘ফেডারেশন কাপে আগামীতে তৃতীয়স্থান থাকছে না। চ্যাম্পিয়ন ও রানার্সআপ থাকবে। গত বছর তিনটা মাঠ ছিল। এবার আরও একটা মানে বসুন্ধরা মাঠ যোগ হবে। বসুন্ধরা মাঠ পাওয়াতে আমাদের সুবিধা হয়েছে। তাছাড়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রাপ্তি নিয়ে চিঠি দিয়েছি। আমরা এটা সেপ্টেম্বরের মধ্যে চেয়েছি।’

এই কর্মকর্তা খেলোয়াড় নিবন্ধন নিয়ে বলেছেন, ‘স্বাধীনতা কাপে বিশ্ববিদ্যালয় ও বোর্ডগুলোকে আমন্ত্রণ জানানো হবে। এছাড়া খেলোয়াড় নিবন্ধন এবার ৩৬জন করা যাবে। খেলোয়াড় কল্যাণ সমিতি বাফুফে সভাপতির কাছে এই বিষয়ে অনুরোধ করেছিল। বিদেশি নিবন্ধন করা যাবে ৬জন। খেলতে পারবে ৪জন।

২৭ অক্টোবর থেকে স্বাধীনতা কাপ দিয়ে মৌসুম শুরু হলেও অবনমিত মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র নিয়ে সভাতে কোনও আলোচনা হয়নি। যদিও তারা প্রিমিয়ারে থেকে যাওয়ার আবেদন করে রেখেছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
দেশসেরা রাকিবকে চেয়েও পায়নি ফর্টিস, ভরসা ৮ বিদেশি!
‘দুটি শিরোপা এনে দিয়েও দল পাই না, বাংলাদেশ এভাবেই চলছে’
ক্লিভল্যান্ডে যাচ্ছে ব্রাজিল, দলে নেই নেইমার
সর্বশেষ খবর
ইসি সচিবালয়ে সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জামায়াতের
ইসি সচিবালয়ে সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবি জামায়াতের
আলোচনায় মাইক্রোপ্লাস্টিক: টুথপেস্ট না গেলার পরামর্শ সরকারের  
আলোচনায় মাইক্রোপ্লাস্টিক: টুথপেস্ট না গেলার পরামর্শ সরকারের  
সিনিয়র পুলিশ কর্মকর্তার নির্দেশেই দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট নিক্ষেপ, নথি ফাঁস
সিনিয়র পুলিশ কর্মকর্তার নির্দেশেই দিল্লিতে আন্দোলনকারীদের ওপর পেলেট নিক্ষেপ, নথি ফাঁস
পলকের রিমান্ড শুনানির দিন আদালত প্রাঙ্গণে হট্টগোল: ৪ আসামি ৩ দিনের রিমান্ডে 
পলকের রিমান্ড শুনানির দিন আদালত প্রাঙ্গণে হট্টগোল: ৪ আসামি ৩ দিনের রিমান্ডে 
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
এক মিনিটেই মিলবে ৫০ হাজার টাকা
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
মেসির ৩ ছেলে, কে কোন পায়ে ও কোন পজিশনে খেলে
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আমিরাতের ভিসা বাতিল নিয়ে যা বলছে দূতাবাস 
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা
আগে ২০ লাখ টাকা চেয়েছিল, পুলিশকে জানানোর পর এখন ৫০ লাখ চাচ্ছে তারা