হাল্যান্ডের জোড়া গোলে ম্যানসিটির উড়ন্ত সূচনা

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২৩, ০৮:২২আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৮:২২

নতুন মৌসুম, নতুন কিট। কিন্তু সেই একই ম্যানচেস্টার সিটি, দুর্দান্ত। আর্লিং হাল্যান্ডের ধারও কমেনি এতটুকু। তার জোড়া গোলে হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে দারুণ জয়ে।

টার্ফ মুরে ৩-০ গোলে বার্নলিকে হারিয়েছে ম্যানসিটি। এনিয়ে টানা ৯ ম্যাচ তাদের বিপক্ষে জিতেছে সিটিজেনরা। গত মৌসুমে প্রিমিয়ার লিগে রেকর্ড ৩৬ গোল করা হাল্যান্ড চার মিনিটেই জালের দেখা পান। তারপর ৩৬তম মিনিটে নরওয়েজিয়ান তারকার আরেকটি গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অতিথি দল।

ম্যানসিটির আধিপত্য বিস্তারের দিনে একমাত্র ধাক্কা কেভিন ডি ব্রুইনার ইনজুরি। প্রথমার্ধে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে কোচ পেপ গার্দিওলা জানান, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বেলজিয়ান মিডফিল্ডারকে। গত জুনে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হ্যামস্ট্রিংয়ের মতোই চোট পেয়েছেন ডি ব্রুইনা।

৭৫ মিনিটে স্কোর ৩-০ করেন চ্যাম্পিয়নস লিগ ফাইনালের গোলদাতা রদ্রি। শেষ দিকে সিটির কাইল ওয়াকারকে কড়া ট্যাকল করে লাল কার্ড দেখেন বার্নলির বদলি খেলোয়াড় আনা জারোরি। অবশ্য ভিএআরে তার শাস্তি কমে হলুদ কার্ডে নামে। 

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের