মোহনবাগানের বিপক্ষে লড়তে সোমবার ভারতে যাচ্ছে আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ আগস্ট ২০২৩, ১৭:৪০ আপডেট : ২০ আগস্ট ২০২৩, ১৭:৪০

এএফসি কাপের প্লে অফ ম্যাচ খেলতে আগামীকাল সোমবার সকালে ভারতের কলকাতায় যাচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব আবাহনী লিমিটেড। আজ বিকালে ভারতের ভিসা মিলেছে সবার। ম্যাচ হবে ২২ আগস্ট সল্টলেক স্টেডিয়ামে। 

আবাহনী এর আগে প্রিলিমিনারি রাউন্ডে সিলেট জেলা স্টেডিয়ামে মালদ্বীপের ক্লাব ঈগলসকে ১-০ গোলে হারায়। কলকাতা সফর নিয়ে আবাহনী লিমিটেডের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘একটু আগে আমরা ভিসা পেয়েছি। কাল সকালে যাবো। আশা করছি সেখানে ভালো ফল করতে পারবো।’

আবাহনীর দুই নাইজেরিয়ানসহ সকল ফুটবলারদের ভিসা হয়েছে। দলটির পর্তুগিজ কোচ মারিও লেমস বলেছেন, ‘আমাদের দলটি ভালো অবস্থানে রয়েছে। সেখানে আরও আগে গেলে ভালো হতো। তবে আমরা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো।’

প্লে অফ বাধা দূর হলেই আবাহনী লিমিটেড খেলবে গ্রুপ পর্ব।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা: মন্ত্রী
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
গাজীপুরে আবারও ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৪ ইউনিট
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি