এশিয়ান চ্যাম্পিয়নস লিগে জায়গা পেলেন রোনালদোরা

স্পোর্টস ডেস্ক
২৩ আগস্ট ২০২৩, ০৯:৫২আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ১০:০১

ম্যানচেস্টার ইউনাইটেডে যখন মন বিষিয়ে উঠেছিল, তখন থেকেই ক্রিস্টিয়ানো রোনালদোর ভাবনা ছিল উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলে এমন কোনও ক্লাবে যাওয়ার। সেই স্বপ্ন পূরণ হয়নি। সিআরসেভেন চলে যান ‘অজনপ্রিয়’ সৌদি আরবের ক্লাব আল নাসরে। এবার তার চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে। যদিও ইউরোপের নয়, এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতার টিকিট পেয়েছে তার দল।

মঙ্গলবার রিয়াদে শাবাব আল আহলির বিপক্ষে ইনজুরি টাইমে জিতে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব নিশ্চিত করেছে আল নাসর। মরসুল পার্কের প্লে অফে পেছনে থেকেও ৪-২ গোলে জিতেছে তারা। ব্রাজিলিয়ান অ্যান্ডারসন তালিস্কা জোড়া গোল করেছেন। 

৮৮ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে ছিল আল নাসর। ১১ মিনিটে তালিস্কার গোলে এগিয়ে যায় তারা। সাত মিনিট পর সমতা ফেরান ইয়াহিয়া আল ঘাসানি। বিরতির পর তিনি আল আহলিকে লিড এনে দেন। 

টুর্নামেন্টে বিদায় নেওয়ার থেকে দুই মিনিট দূরে ছিল আল নাসর। সুলতান আল ঘানাম ফেরান সমতা। তারপর যোগ করা সময়ে পঞ্চম ও সপ্তম মিনিটে তালিস্কা ও মার্সেলো ব্রোজোভিচ দুই গোলের লিড এনে দেন। দারুণ প্রত্যাবর্তনে জয় পায় গত সৌদি প্রো লিগের রানার্সআপরা।

প্রথমার্ধ শেষে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়েন রোনালদো। আল নাসর অধিনায়কের দাবি দুটি পেনাল্টি তারা পেতেন। রেফারিকে ধাক্কাও দিতে দেখা গেছে তাকে।

শেষ পর্যন্ত পাঁচবারের ইউরোপ চ্যাম্পিয়নের মুখেই ফুটেছে হাসি। প্রথমবার খেলতে যাচ্ছেন এশিয়ার শীর্ষ ক্লাব প্রতিযোগিতায়। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি