আর্জেন্টিনায় অভিষেকেই গোল করে খুশি জামাল ভূঁইয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৩, ০১:১৩আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০১:১৬

আর্জেন্টিনার তৃতীয় বিভাগের লিগে খেলতে এসে অভিষেকটা দারুণ হয়েছে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়ার। সেল দা মায়োর হয়ে শুরুর ম্যাচেই গোল পেয়েছেন এই মিডফিল্ডার। তার গোলেই দল ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। এমন ম্যাচ জিতে উচ্ছ্বসিত জামাল।

ম্যাচ শেষে ক্লাব ছেড়ে যাওয়ার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় জামাল বলেছেন, ‘গুরুত্বপূর্ণ হচ্ছে দল ৩ পয়েন্ট পেয়েছে। আমি গোল করেছি, ভালো লাগছে। আবহাওয়া একটু প্রতিকূল ছিল। ৩ থেকে ৪ ডিগ্রি ছিল। অনেক বাতাস ছিল, তাই বেশ ঠান্ডা লাগছিল।’

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কের খেলা দেখতে অনেক প্রবাসী স্টেডিয়ামে এসেছিলেন। তাদের হাতে ছিল লাল-সবুজ পতাকা। এই ম্যাচে জামাল অধিনায়কত্বও করেছেন। প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে অধিনায়ক বলেছেন, অনেক প্রবাসী এসেছিলেন। তারা আমাকে সমর্থন দিয়েছেন। এ জন্য তাদের ধন্যবাদ জানাই। আমার কাল বাংলাদেশের ফ্লাইট। সবাই দোয়া করবেন।

আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর বসুন্ধরার কিংস অ্যারেনায় আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুটি ফিফা প্রীতি ম্যাচ। সেই ম্যাচের জন্য সোমবার (২৮ আগস্ট) সকালে আর্জেন্টিনা থেকে রওনা হবেন জামাল। চার দিনের প্রস্তুতির পর দুটি ম্যাচ খেলে ৭ সেপ্টেম্বর আবার আর্জেন্টিনায় ফিরে যাবেন বাংলাদেশ অধিনায়ক।

/টিএ/এনএআর/
সম্পর্কিত
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি