‘আগের চেয়ে বাংলাদেশ অনেক উন্নতি করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৬আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ২০:৩৬

ফিফা প্রীতি ম্যাচের দুটিতেই ফল ড্র হয়েছে। প্রথম ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর আজ ১-১ গোলে সমতা। আফগানিস্তান এগিয়ে গিয়েও ম্যাচ জিততে পারেনি। শেখ মোরসালিনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। স্বাগতিকদের দলের এমন লড়াকু পারফরম্যান্স সবার চোখে পড়েছে। অধিনায়ক জামাল ভুঁইয়াসহ অন্যরা তাই খুশি।

আজকের ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশ অধিনায়ক নিজেদের পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন, ‘আফগানরা প্রথমার্ধে ২০ মিনিটের মতো আধিপত্য করেছে। আমরা দ্বিতীয়ার্ধে ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। সুযোগ পেয়েছি। তবে এক গোলের বেশি আসেনি। আফগানরা হাইপ্রেস করে খেলবে তা জানতাম। তবে আমরা পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। কিছু পরিবর্তন করে আমরা আধিপত্য করে ম্যাচে ফিরতে পেরেছি।’

২০২১ সালে আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে ১-১ গোলে ড্র হয়েছিল। তিন বছরের মধ্যে বাংলাদেশ দল অনেক উন্নতি করেছে বলে জামালরা মনে করছেন। ‘আমরা এবার প্রথম ম্যাচে ভালো সুযোগ পেয়েছি। আজও পেয়েছিলাম। আজ আমরা আধিপত্য দেখিয়েছি। যদি বলেন তিন বছর আগে আমরা বল নিয়ন্ত্রণে রেখে সেভাবে খেলতে পারিনি। এবার কিন্তু পেরেছি। আগের চেয়ে দল (বাংলাদেশ) ভালো খেলছে, অনেক উন্নতি করেছে‘ বলছিলেন অধিনায়ক।

দলের কোচ হাভিয়ের কাবরেরা বলেছেন, ‘আমরা ভালো খেলেছি। আমরা যে উন্নতির মধ্যে আছি তা ম্যাচে দেখা গেছে। সামনে বিশ্বকাপ বাছাই রয়েছে। সেখানে ভালো করার চেষ্টা থাকবে।’

বসুন্ধরা কিংস অ্যারেনাতে বিশ্বনাথ ঘোষের পাসে শেখ মোরসালিন আজ গোল করে দলের হার এড়িয়েছেন। বেঙ্গালুরুর  সাফেও বিশ্বনাথের পাসে গোল পেয়েছিলেন মোরসালিন।  জামালের পাশে বসে বিশ্বনাথ তাই বলেছেন, ‘ম্যাচটা জিততে পারলে ভালো লাগতো। আসলে আমরা ক্লাবে এক সঙ্গে খেলি। তাই বোঝাপড়াটা ভালো। মোরসালিন আজ গোল করেছে। এটা ভালো দিক। আগের  ম্যাচে পারেনি। ভুল হতেই পারে।’

/টিএ/এফএস/
সম্পর্কিত
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনো পৌঁছেছেন হামজা চৌধুরী 
সান মারিনোতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন শমিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী