মেসির ফ্রি কিকে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৬:০১

দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি গড়ে দিলেন পার্থক্য। তার ফ্রি কিক গোলে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডরকে হারালো আর্জেন্টিনা। ১-০ গোলের জয়ে শুভ সূচনা হলো তাদের।

তিন তারকা জার্সিতে প্রথম অফিসিয়াল ম্যাচ খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ইকুয়েডর তাদের বেশ কয়েকটি প্রচেষ্টা রুখে দেয়। কিন্তু ৭৮ মিনিটে মেসির ফ্রি কিক অসহায় চোখে জালে জড়াতে দেখেন তাদের গোলকিপার। ছোট ডি বক্সের সামনে থেকে বাঁ পায়ে বল উড়িয়ে মারেন তিনি। গোলকিপার নড়াচড়া করারও সুযোগ পাননি। জালে জড়ায় বল। ১৭৬ ম্যাচে এটি মেসির ১০৪তম গোল।

এর আগে প্রথমার্ধের ইনজুরি টাইমে লাউতারো মার্তিনেজ গোলপোস্টে বল মারেন। বিরতির পর ম্যাক অ্যালিস্টারকে গোললাইন থেকে ফিরিয়ে দেন ইকুয়েডরের এক ডিফেন্ডার।

২০০৩ সালে ব্রাজিলের পর প্রথমবার কোনও বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে খেলতে নামে। আগামী ১৩ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে পরের ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

/এফএইচএম/
সম্পর্কিত
ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন মেসি
মেসিহীন আর্জেন্টিনার উড়ন্ত সূচনা, ৪ গোল দিলো বলিভিয়াকে
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
সর্বশেষ খবর
ডিজিটাল নিরাপত্তায় যাত্রা শুরু করলো ‘সাইবার পুলিশ ইউনিট’
ডিজিটাল নিরাপত্তায় যাত্রা শুরু করলো ‘সাইবার পুলিশ ইউনিট’
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
সরকারি হাসপাতালের চলন্ত ফ্যান খুলে পড়লো চিকিৎসকের ওপরে
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
এআই গবেষণায় তরুণদের নীতি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী: স্বপন
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
কালো কফি না গ্রিন টি, স্বাস্থ্যের জন্য কোনটি ভালো?
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি