সাবেক ক্লাবের বিরুদ্ধে মামলা ঠুকছেন ‘পাওনাদার’ রোনালদো!

স্পোর্টস ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫৪

২০১৮ সাল থেকে চার বছর ধরে জুভেন্টাসের জার্সিতে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদ থেকে গিয়ে মনে রাখার মতো কিছু সেখানে করতে পারেননি তিনি। পরে চলে যান ম্যানইউতে, তাদের নিয়ে বিতর্কিত মন্তব্যে সম্পর্ক ছিন্ন করে বর্তমান ঠিকানা আল নাসরে সিআরসেভেন। 

জুভেন্টাসের সঙ্গে ছাড়াছাড়ির দুই বছর পর সাবেক ক্লাবের বিরুদ্ধে মামলা ঠুকছেন রোনালদো। করোনাভাইরাস মহামারির সময়ে স্থগিত বেতন পরিশোধ না করায় জুভদের আদালতে পাঠাতে যাচ্ছেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড।

ইতালির গাজেত্তা এক রিপোর্টে জানিয়েছে, ২ কোটি ইউরো বেতন এখনও পাননি রোনালদো। এজন্য আইনি পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি।

মহামারির সময়ে স্থগিত রাখা হয় বেতন। ক্লাবের আর্থিক সঙ্কট কেটে গেলে বেতন দিয়ে দেওয়া হবে, এমন প্রতিশ্রুতি দিয়েছিল জুভেন্টাস। কিন্তু রোনালদো এখনও পাওনাদার।

এখন দেখার অপেক্ষা রোনালদোর আইনি পদক্ষেপে জল কতদূর গড়ায়? ইতোমধ্যে তার সাবেক জুভেন্টাস সতীর্থ লিওনার্দো বোনুচ্চি আলাদা কারণে ক্লাবটি বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে যাচ্ছেন।

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি