এমবাপ্পে-হাকিমির গোলে জিতেছে পিএসজি  

স্পোর্টস ডেস্ক 
২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:০৮আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১০

ঘরের মাঠে দারুণ জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেছে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। গ্রুপ পর্বে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। 

লুই এনরিকের অধীনে চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচ খেলতে নামলেও পারফরম্যান্সে সেই বুদ্ধিদীপ্ত প্রদর্শনী ছিল না পিএসজির। মিডফিল্ড আধিপত্য ধরে খেলায় বিপদের মুখোমুখি হতে হয়নি। প্রথমার্ধে সুযোগ পেয়েও তারা হতাশ করেছে। বিরতির চার মিনিটের মাথায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে চলে আসে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল আদায় করলে। অথচ প্রথম সুবর্ণ সুযোগটা পেয়েছিল ডর্টমুন্ড। ডনিয়েল মালেন জায়গা পেয়ে শট নিয়েছিলেন। কিন্তু সেটি সহজেই রক্ষা করেছেন দোন্নারুম্মা।  

৫৮ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন আশরাফ হাকিমি। গোল মুখে ভিতিনহার সঙ্গে দারুণভাবে বল দেওয়া নেওয়া করে নিখুঁত চিপে জাল কাঁপিয়েছেন মরোক্কান ডিফেন্ডার। পরবর্তী ৩০ মিনিট পিএসজির পুরোপুরি নিয়ন্ত্রণেই ছিল। বরুসিয়া হুমকি হয়ে উঠতে পারেনি।    

এই জয়ে গ্রুপ ‘এফ’ থেকে পূর্ণ তিন পয়েন্ট পেয়ে শীর্ষে উঠে গেছে পিএসজি। কারণ, তাদের আগে খেলতে নেমে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করেছে এসি মিলান ও নিউক্যাসল। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী