আল নাসরের রোমাঞ্চকর জয়ে জোড়া গোল রোনালদোর

স্পোর্টস ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৪আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬

সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে রোমাঞ্চকর এক ম্যাচ জিতেছে আল নাসর। তারা আল আহলিকে ৪-৩ গোলে হারানোর কৃতিত্ব দেখিয়েছে। 

রোনালদো দুই অর্ধে একটি করে গোল করেছেন। কিন্তু প্রতিপক্ষ আল আহলি মোটেও ছেড়ে দেওয়ার দল ছিল না। শেষ পর্যন্ত অবশ্য তাদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা নস্যাৎ করতে সমর্থ হয়েছে রোনালদোর দল। 

দুটি ক্লাবেই বিনিয়োগ করেছে সৌদির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ)। ফলে ইউরোপের নামজাদা সব ক্লাব থেকে দুই ক্লাবে ভেড়ানো হয়েছে তারকাদের। ম্যাচে তার ছাপ রাখার চেষ্টা করেছেন তারা। চতুর্থ মিনিটে পর্তুগিজ তারকা রোনালদো শুরুর গোলে দলকে এগিয়ে দিয়েছিলেন। যান্ত্রব ফিনিশিংয়ে ৫২ মিনিটে তুলে নেন নিজের দ্বিতীয় গোল। এর মাঝে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিস্কা প্রথমার্ধে আল নাসরের হয়ে দুটি গোল তুলে নেন। একটি পেনাল্টি থেকে। দ্বিতীয়টি একক প্রচেষ্টায়। 

এই সময়ে আল আহলিও ব্যবধান কাছাকাছি রাখার চেষ্টা করেছে। ৩০ মিনিটে একটি গোল করেছেন বার্সা মিডফিল্ডার ফ্র্যাঙ্ক কেসি। ৫০ মিনিটে রিয়াদ মাহরেজ তুলে নেন দ্বিতীয়টি। ৮৭ মিনিটে ফেরাস আল ব্রাইকান স্কোর ৪-৩ করে শেষটা রোমাঞ্চকর তুলেছিলেন। 

এই জয়ে আল নাসর লিগে টানা ৫টি ম্যাচ জেতার নজির রেখেছে। পয়েন্ট টেবিলে আহলির সঙ্গে পয়েন্টেও সমতায় চলে এসেছে তারা। তবে ১৫ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় আল নাসর উঠে গেছে পঞ্চমস্থানে। আল আহলি ষষ্ঠস্থানে।

  /এফআইআর/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
পাসপোর্ট চুরি, বিশ্বকাপ ক্যাম্পে যোগ দিতে দেরি সৌদি ডিফেন্ডারের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের