বাংলাদেশে বার্সা অ্যাকাডেমির কার্যক্রম শুরু হচ্ছে আইএসডিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৩, ১৬:৪৯আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৬:৪৯

স্প্যানিশ ফুটবল জায়ান্ট বার্সেলোনার স্বীকৃত ফুটবল স্কুল বার্সা অ্যাকাডেমি বাংলাদেশে তাদের যাত্রা শুরু করতে যাচ্ছে। আন্তর্জাতিক অংশীদারিত্বের মাধ্যমে এই প্রতিষ্ঠান চালু হচ্ছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি)। স্কুল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

আইএসডি ও দেশের অন্য স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২২ অক্টোবর থেকে হচ্ছে এই শরৎকালীন প্রশিক্ষণ ক্যাম্প। খুদে ফুটবলারদের প্রশিক্ষণ দিতে বাংলাদেশে আসছেন বার্সা অ্যাকাডেমির হেড কোচ গোর্কা পুজল ও টেকনিক্যাল কো-অর্ডিনেটর জোয়েল লিনাস। সপ্তাহব্যাপী এই ক্যাম্প চলবে আইএসডির মাঠে।   

পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আইএসডি সম্প্রতি তাদের নতুন কৌশল ‘আইএসডি ২.০’ উন্মোচন করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে দেশে বার্সা অ্যাকাডেমি নিয়ে আসছে স্কুলটি। এর মাধ্যমে শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষাবিদ, অভিভাবক ও স্থানীয় সবার জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে। 

এই ক্যাম্পে ৬ থেকে ১৭ বছর বয়সী পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে। ক্যাম্প চলাকালে বার্সেলোনার প্রশিক্ষণ পদ্ধতি এবং এই ক্লাবের মূল্যবোধ সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ থাকছে। যে পদ্ধতি অনুসরণ করে অসংখ্য খেলোয়াড় বিশ্বের সেরা হওয়ার যোগ্যতা অর্জন করেছে সেটা রপ্ত করারও সুযোগ পাবে শিক্ষার্থীরা।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
ফিলিস্তিনি পতাকা হাতে ইয়ামাল: ‘ক্ষুব্ধ’ ইসরায়েল, ‘গর্বিত’ স্পেনের প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী