হার দিয়ে এমএলএস মৌসুম শেষ মেসির

স্পোর্টস ডেস্ক
২২ অক্টোবর ২০২৩, ১২:৪৮আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৩:১৩

প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গেছে ইন্টার মিয়ামি। কিন্তু মেজর লিগ সকার তথা এমএলএস মৌসুমের শেষটাও তাদের মনের মতো হলো না। লিওনেল মেসি শুরুর একাদশে ফিরলেও শার্লটের কাছে ১-০ গোলে হেরেছে মেসিররা।

ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে এদিন উপস্থিত ছিলেন ৬৬ হাজার ১০১ জন দর্শক। নিয়ম রক্ষার হলেও মেসি মিয়ামির হয়ে অধিনায়কের দায়িত্ব পালনের পাশাপাশি খেলেছেন পুরো ৯০ মিনিট। মিয়ামির কাছে ম্যাচটার গুরুত্ব না থাকলেও শার্লটের জন্য সেটা ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। এই জয় ও অন্যান্য ম্যাচের ফলাফলে প্রথমবারের মতো এমএলএস প্লে অফে জায়গা করে নিয়েছে তারা। কেরউইন ভারগাস ১৩ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেছেন। মিয়ামি বেশ কয়েকবার গোলের কাছে গেলেও শেষ পর্যন্ত হতাশা হয়েছে সঙ্গী।

৬২ মিনিটে মেসির ফ্রি কিক প্রতিহত হয়েছে বারে লেগে। দ্বিতীয়ার্ধের শুরুতে একটি গোলও বাতিল হয়েছে অফসাইডে। তার পর শেষটা রোমাঞ্চকর হয়ে ওঠার আভাস মিললেও দারুণ সব সেভে মিয়ামিকে ম্যাচে ফিরতে দেননি শার্লট গোলকিপার কাহলিনা।  

শার্লট এই জয়ে ইস্টার্ন কনফারেন্সে নবম স্থানে শেষ করায় চূড়ান্ত প্লে-অফের জায়গাটি নিশ্চিত করেছে। এখন ওয়াইল্ড কার্ড ম্যাচে তারা মুখোমুখি হবে নিউ ইয়র্ক বুলসের।

মেসি ও সের্হিয়ো বুশকেৎজ আসার মুহূর্তে ইস্টার্ন কনফারেন্সে ১৫তম স্থানে ছিল মিয়ামি। শেষ পর্যন্ত ৩৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১৪তম স্থান নিয়ে মৌসুম শেষ করেছে তারা।

/এফআইআর/   
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের